ইউনিজয় English

দুর্নীতির মামলায় শেখ হেলাল সস্ত্রীক কারাগারে

Ittefaq_logo
০ কোর্ট রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও সংসদ সদস্য শেখ হেলালকে দুর্নীতি মামলায় সস্ত্রীক কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল রবিবার আত্মসমর্পণের পর তাদের সন্ধ্যা ছয়টায় কারাগারে পাঠানো হয়। ঢাকার বিশেষ জজ আদালত -৩ এর বিচারক মোজাম্মেল হোসেন এই আদেশ প্রদান করেন। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক কারা-কর্মকর্তা সাংবাদিকদের জানান, এরপর চিকিৎসার জন্য রাত সোয়া ৮টার দিকে তাদের গুলশানের সিকদার মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

২০০৮ সালে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় শেখ হেলালকে ১৩ বছর এবং তার স্ত্রী রূপা চৌধুরীকে ৩ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত। বিশেষ জজ আদালতের রায় বাতিলের জন্য শেখ হেলাল ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারা মোতাবেক বাতিল আবেদন দায়ের করেন। শুনানি গ্রহণ করে হাইকোর্ট দণ্ড স্থগিতের পাশাপাশি তাকে জামিন প্রদান করে। আত্মসমর্পন না করে জামিন পাওয়া সক্রান্ত হাইকোর্টের রায়ের বিরম্নদ্ধে আপিল করে দুদক। বর্তমানে আপিলটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে জানায় দুদক কৌঁসুলি এডভোকেট খুরশীদ আলম খান।

তথ্যসূত: ইত্তেফাক, ১০ মে ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English