ইউনিজয় English

ফরিদপুরে ৫৮ কোটি টাকার টেন্ডারবাজ

Jugantor_logo
ফরিদপুর ব্যুরো
খন্দকার মোহতেশাম হোসেন বাবরের নেতৃত্বে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের ৫৮ কোটি টাকার টেন্ডারবাজির প্রতিবাদে রাজপথে নেমেছে জেলা ছাত্রলীগ। সোমবার সকালে এ টেন্ডারবাজির বিরুদ্ধে শহরের গোয়ালচামট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলকারীরা খন্দকার মোহতেশাম হোসেন বাবরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনির, খায়রুদ্দিন মিরাজ, জাবির শফি দিনার ও নাজমুল হাসান রুমন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে ছাত্রলীগ ফরিদপুর প্রেস ক্লাবে টেন্ডারবাজি, জালিয়াতি, টেন্ডার সংক্রান্ত সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনির। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ ীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর মোঃ ক্যাপ্টেন বাবুল, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর বোষ, জেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হাসান মিঠু, কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস।

তথ্যসূত্র: যুগান্তর, ৯ মার্চ ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English