ইউনিজয় English

তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

top22.jpg
রহমান জাহিদ: চাঁদাবাজির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে আদালতের দেয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে জামিন বহাল করা হয়েছে। একই সঙ্গে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনসহ অন্য আসামিদেরও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে জামিন বহাল করা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার গতকাল বিকালে এই আদেশ দেন। বিচারক তার আদেশে উচ্চ আদালতের কোনো স্থগিতাদেশের অনুলিপি নথিতে না থাকা এবং আসামিদের পক্ষে কোনো তদবির গ্রহণ না করায় সোমবার সংগত কারণেই ওই আদেশ দেন বলে উলেস্নখ করেছেন।

অবশ্য আদালতের আদেশের এই বক্তব্যের বিরোধীতা করে তারেক রহমানের আইনজীবী এড. সানাউলস্নার মিয়া সহকর্মী এড. জয়নুল আবেদীন মেজবাহ জানান, সর্বোচ্চ আদালত আপিল বিভাগের ২০০৮ সালের ৪ মের (সরকারিভাবে আসা) একটি আদেশের অনুলিপি নথিভুক্ত রয়েছে। এছাড়া হাইকোর্ট বিভাগের স্থগিত আদেশের অনুলিপিও নথিতে রয়েছে। অথচ মাননীয় আদালত আদেশে বলেছেন, স্থগিতাদেশের কোনো অনুলিপি নথিতে নেই।

তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুনসহ অন্যরা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন। দুপুর ১২টায় বিচারক এ বিষয়ে শুনানি করেন।

২০০৭ সালের ৯ এপ্রিল শাহবাগ থানায় ঠিকাদার খাইরুল বাসার মামুনসহ ৭ জনের বিরুদ্ধে ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামুনের স্বীকারোক্তির ভিত্তিতে ওই বছরের ২৬ এপ্রিল তারেককে গ্রেফতার দেখানো হয়।

তথ্যসূত্র: আমাদের সময়, ১ মার্চ ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English