ইউনিজয় English

অবৈধ সম্পদ অর্জনের মামলায় দণ্ডপ্রাপ্ত ডা. ইকবাল কারাগারে

top22.jpg
রহমান জাহিদ:

অবৈধ সম্পদ অর্জনের মামালায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি ডা. এইচবিএম ইকবালকে কারাগারে পাঠিয়েছে আদালত। এই মামলায় গতকাল দুপুরে ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করার পর শুনানি শেষে বিচারক এএফএম আমিনুল ইসলাম ইকবালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন দেয়ার আদেশ দিয়েছেন।

২০০৮ সালের ১১ মার্চ একই আদালতের বিচারক মো. ফিরোজ আলম অবৈধ সম্পদ দখলে রাখার অভিযোগে দুদক আইনের পৃথক দুইটি ধারায় ইকবালের ১০ বছর ও ৩ বছর কারাদ ের আদেশ দেন। একই সঙ্গে তার ৫০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদ দেয়া হয়। এছাড়া এই মামলায় অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অপরাধে তার স্ত্রী ডা. মমতাজ বেগম ডলি, দুই ছেলে মঈন ইকবাল ও ইমরান ইকবাল, মেয়ে নওরিন ইকবালকেও তিন বছরের কারাদ দেয় আদালত। এছাড়াও ইকবালসহ তাদের ১৪ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ১৬২ টাকার অবৈধ সম্পদও বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল আদালত। রায় ঘোষণার সময় ইকবাল পলাতক ছিলেন।

দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহীম ২০০৭ সালের ২৫ জুন গুলশান থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ১০ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৬৯২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৭১৯ টাকার জ্ঞাতআয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। এজাহারে ডা. ইকবালের দুই ছেলের বিরুদ্ধে ১৩ লাখ ৫০ হাজার এবং এক মেয়ের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৭৫১ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করার অভিযোগ আনা হয়।

জানা গেছে, ইকবালের পরিবারের সদস্যরা উচ্চ আদালত থেকে জামিনে আছে। রায়ের বিরুদ্ধে তারা আপিলও করেছে।

তথ্যসূত্র: আমাদের সময়, ১ মার্চ ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English