ইউনিজয় English

 অবৈধ সম্পদ অর্জন মামলা মায়া ও হাজি সেলিমের সাজা স্থগিত

palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও হাজি মোহাম্মদ সেলিমের সাজার কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুজনের পক্ষে স্থগিতাদেশ চেয়ে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের সাজার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক নুরুল আমিন বাদী হয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেন ২০০৭ সালের ১৩ জুন। ওই বছরের ২৮ সেপ্টেম্বর একই অভিযোগে দুদকের উপপরিচালক মাহবুব আলম বাদী হয়ে লালবাগ থানায় হাজি সেলিমের বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মায়াকে ১৩ বছর সাজার রায় দেন বিশেষ জজ আদালত। ওই বছরের ২৭ এপ্রিল বিচারিক আদালতে রায়ে হাজি সেলিমকেও ১৩ বছর সাজা দেওয়া হয়।

তথ্যসূত্র: প্রথম আলো, ১৭ ফেব্রুয়ারি ২০১০

কোন মন্তব্য নেই

মন্তব্য যোগ করুন


ইউনিজয় ফোনেটিক প্রভাত English