মামুনের স্থায়ী জামিন
হিরা তালুকদার: বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে থাকা সর্বশেষ একটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। তবে মানি লন্ডারিংয়ের এ মামলায় জামিনের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে গত বৃহস্পতিবার আপিলও করা হয়েছে। আজ এ আপিলের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। গত বৃহস্পতিবার এ মামলার রুল নিষপত্তি করে মামুনকে স্থায়ী জামিন দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এতে করে মামুনের কারামুক্তি পেতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী সাবিবর হামজা চৌধুরী। তবে আপিল বিভাগের চেম্বার জজ যদি আজ এ জামিন আদেশ স্থগিত করে দেন তাহলে মামুনের কারামুক্তি আপাতত সম্ভব নয় বলে জানিয়েছেন এটর্নি জেনারেল। মামুনের পক্ষে আইনজীবী আছেন ব্যারিস্টার রফিক-উল হক।
তথ্যসূত্র: আমাদের সময়, ৩১ জানুয়ারি ২০০৯
