
০০ ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া তাদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে সরকার ও দুদকের প্রতি রুল জারি করেছে আদালত। আগাম জামিনের আবেদনের ওপর শুনানি গ্রহণ করে বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ প্রদান করেন। জামিনপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন, যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ ও আলমগীর হোসেন খান, অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো: মেহেদী আলী খান, অবসরপ্রাপ্ত সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো:নুরুন্নবী, অবসরপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা মো: সাখাওয়াতউল্লাহ, গবেষণা কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপ-রাজস্ব কর্মকর্তা মো: মজিবুর রহমান, বর্তমান কর কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মো: সামি ফয়সাল, এ এস এম হাসানুজ্জামান, আতাহার আলী খান ও সাবেক কর কর্মকর্তা মো: সাইফুল্লাহ।
বিস্তারিত »