ইউনিজয় English

জুন, 2010 এ অন্তর্ভুক্ত

Hurting Religious Sentiment

30-06-101.jpg
dailystar_logo
Jamaat trio held on court order
Staff Correspondent
Top brass of Jamaat-e-Islami — Motiur Rahman Nizami, Ali Ahsan Mohammad Mojahid, and Delwar Hossain Sayedee — were arrested from the capital and Savar, hours after a Dhaka court ordered the move yesterday. বিস্তারিত »

নিজামী মুজাহিদ সাঈদী গ্রেপ্তার

30-06-10.jpg
top22.jpg
শাহজাহান আকন্দ শুভ, দীনেশ দাস, মিলটন আনোয়ার, রহমান জাহিদ, তোফাজ্জল হোসেন, হাসান জাভেদ:

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারের পর এই শীর্ষ জামায়াত নেতাদের মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পল্টনের জামায়াতের ঢাকা মহানগর অফিস তল্লাশি করেছে। অন্যদিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিস বিপুল সংখ্যক পুলিশ ঘিরে রেখেছে। বিস্তারিত »

খোকার বিরুদ্ধে দুর্নীতি মামলা

shomokal.jpg
সমকাল প্রতিবেদক
মিথ্যার আশ্রয় নিয়ে ৪৯ জন কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে ঢাকা সিটি কর-পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টায় দুদকের সহকারী পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। বিস্তারিত »

নিজামী মুজাহিদ সাঈদী গ্রেফতার

30-06-102.jpg
shomokal.jpg
সমকাল প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। বিকেলে জাতীয় প্রেসক্লাবের একটি আলোচনা সভা থেকে বের হওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে নিজামীকে, সাভারের জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মুজাহিদ এবং রাজধানীর শহীদবাগের বাসা থেকে সাঈদীকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা অংশ নেয়। গ্রেফতারের পর তাদের মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতদের আজ আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামি জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে রাজধানী ও এর বাইরে গ্রেফতার হয়েছে অর্ধশতাধিক। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা গতকাল রাতেই জোরদার করা হয়েছে। বিস্তারিত »

আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা

30-06-101.jpg
palo_logo.gif
নিজামী, মুজাহিদ ও সাঈদী গ্রেপ্তার
নিজস্ব ও আদালত প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী গতকাল মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির না হওয়ায় গতকালই আদালত জামায়াতের এই তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিস্তারিত »

মেয়র খোকার বিরুদ্ধে

Ittefaq_logo
দুদকের মামলা

০০০ইত্তেফাক রিপোর্ট

ঢাকা সিটি কর্পোরেশনে অর্ধশত কর্মচারি নিয়োগে দুর্নীতির অভিযোগে মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) শাহবাগ থানায় এ মামলায় দায়ের করে। মামলায় মেয়র খোকাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিস্তারিত »

নিজামী মুজাহিদ সাঈদী গ্রেফতার

30-06-10.jpg
Ittefaq_logo
‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ মামলা

০০০ইত্তেফাক রিপোর্ট

জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীকে গতকাল মঙ্গলবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাদের গ্রেফতার করা হয়। তরিকত ফেডারেশনের মহাসবিচব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী গত ২১ মার্চ মামলাটি দায়ের করেন। গতকাল বিকাল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সিরডাপ মিলনায়তনের সামনে থেকে মতিউর রহমান নিজামীকে ডিবি গ্রেফতার করে। তাকে গ্রেফতার করেই সরাসরি ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। সাভার নবীনগর মোড় থেকে বিকাল ৪টার দিকে আশুলিয়া থানা পুলিশ ডিবির সহযোগিতায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করে প্রথমে আশুলিয়া থানায় নেয়া হয়। একই সময় ডিবি পুলিশ শহীদবাগের ৯১৪ নং বাসা থেকে দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকেও ডিবি কার্যালয়ে নেয়া হয়। এদিকে জামায়াতের এই তিন নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা বিৰোভ মিছিল করে। গ্রেফতারকৃতদের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ডিবির একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া তাদেরকে দেশের বিভিন্ন থানা ও সিএমএম কোর্টে দায়ের করা একাধিক মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। বিস্তারিত »

ACC sues Khoka

dailystar_logo
Staff Correspondent
The Anti-corruption Commission (ACC) last night filed a case against Dhaka City Corporation (DCC) Mayor Sadek Hossain Khoka with Shahbagh police on charges of irregularities in recruitment to the corporation.

Shahbagh police station officer-in-charge Rezaul Karim told The Daily Star that ACC assistant director Harun ur Rashid filed the case at around 8:20pm.
“The ACC official mentioned in the case statement that the mayor, also a vice-president of BNP, recruited a huge number of officials and employees through illegal ways from October 18, 2006 to November 20, 2006. Due to the illegal and fake recruitment, the DCC has to incur a huge financial loss with paying the recruited persons”, the OC said.

According to Shahbagh police, the case was filed under section 5/2 of the Anti Corruption Act 1947 and section 109 of the Penal Code.

Source: The Daily Star, 30 June 2010

নাটোরে দরপত্র জমার সময় যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, আটক ১০

palo_logo.gif
নাটোর প্রতিনিধি
নাটোরে দরপত্র জমা দেওয়ার সময় যুবলীগের সমর্থক ঠিকাদারদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের একজন দাবি করেছেন, হামলার সময় প্রতিপক্ষ তাঁর ওপর এসিড ছুড়ে মারে। অন্য ব্যক্তিরা আহত হয়েছেন লাঠির আঘাত ও দায়ের কোপে।
এসিডদগ্ধ যুবলীগের কর্মী মধু (২৮) ও রামদায়ের আঘাতে গুরুতর আহত সারোয়ারকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বেলালসহ (৩২) অন্য তিনজন নাটোরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিরা সবাই প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকার সমর্থিত যুবলীগের কর্মী। বিস্তারিত »

পাবনায় বুলবুল কলেজের অধ্যক্ষকে পিটিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা

Jugantor_logo
পাবনা প্রতিনিধি
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে তিনটি বিভাগে ৪০টি আসন বাকি থাকতেই মঙ্গলবার ছাত্রলীগ নেতাকর্মীদের চাপের মুখে ভর্তি কার্যকম বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনায় বেলা আড়াইটার দিকে কলেজ থেকে বাসায় ফেরার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অধ্যক্ষকে পিটিয়েছে। এর আগে সকালে ছাত্রলীগ নেতারা অধ্যক্ষের কক্ষে ঢুকে অপেক্ষমাণ তালিকার বাইরে তাদের পছন্দের ছাত্রছাত্রী ভর্তির জন্য চাপ প্রয়োগ করে। এতে অধ্যক্ষ অস্বীকৃতি জানালে ছাত্রলীগ ক্যাডাররা অধ্যক্ষের ওপর চড়াও হয় এবং গালাগাল করে। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ছিল ভর্তির শেষ দিন। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »