সাঈদীসহ ৪ জনের বিরুদ্ধে জাকাতের টাকা আত্মসাতের মামলা

সমকাল প্রতিবেদক
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চারজনের বিরুদ্ধে জাকাতের টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে ইসলামিক ফাউন্ডেশন। মামলায় চারজনের বিরুদ্ধে অবৈধভাবে জাকাত বোর্ডের ১ কোটি সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী বাদী হয়ে সোমবার সকালে শেরেবাংলানগর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর দুপুরে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত »
মন্তব্য(0)





