শাজাহানপুরে আ’লীগ ছাত্রলীগ সংঘর্ষছুরিকাঘাতে আহত ৩

বগুড়া ব্যুরো/শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে প্রভাব বিস্তার নিয়ে বুধবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ছাত্রলীগের তিন জন আহত হয়েছে। আহতরা হলো_ জিয়াউল ইসলাম বাবু, আকতার হোসেন ও হামিম। জানা গেছে, দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরন্নবী তারেকের সভাপতিত্বে খুচরা সার বিক্রেতাদের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীলিপ কুমার চৌধুরী। সভা চলাকালে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবলু গ্রুপের সঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় লিটন গ্রুপের ওই তিন জন ছুরিকাঘাতে আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্তারিত »
মন্তব্য(0)



