টেন্ডারের আগেই রাস্তা মেরামতের কাজ শেষ করলেন আ’লীগ নেতারা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
টেন্ডার হওয়ার আগেই রাস্তার কাজ শেষ করে বিল উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। এলজিইডি’র কয়েকজন প্রকৌশলীর যোগসাজশে নজিরবিহীন এ ধরনের অনিয়ম ও অর্থ লোপাট করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। দুর্নীতির এ খবর ফাঁস হয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জের সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশন ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে সোনারগাঁও উপজেলার পাকুন্দা-মহজমপুর সড়ক মেরামতের জন্য ১৩ লাখ টাকা ও সোনাখালী-পাঁচপীর দরগাহ সড়ক মেরামত করার জন্য ৯ লাখ টাকার টেন্ডার আহবান করা হয়। বুধবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন।
বিস্তারিত »
মন্তব্য(0)






