ইউনিজয় English

ডিসেম্বর, 2009 এ অন্তর্ভুক্ত

টেন্ডার ভাগাভাগি গোয়ালন্দে সংঘর্ষরায়গঞ্জে হাতাহাতি

shomokal.jpg
সিরাজগঞ্জ/গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
টেন্ডার ভাগাভাগি নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গোয়ালন্দে দু’গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। অন্যদিকে রায়গঞ্জে আওয়ামী লীগের দুই ভাইস চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের আওতাধীন প্রায় ১৯ লাখ টাকার একটি সেতু নির্মাণের কাজ ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। বিস্তারিত »

কেসিসির ১০ কোটি টাকা ক্ষতিসাধন : তৈয়েবুরের বিরুদ্ধে দুদকের মামলা

Ittefaq_logo
০ খুলনা অফিস

খুলনা সিটি কর্পোরেশনে অবৈধভাবে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে প্রায় ১০ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে সাবেক মেয়র ও বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুর রহমান স্থানীয় থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ জানায়, শেখ তৈয়েবুর রহমান সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব পালনকালে খুলনা মহানগর এলাকায় পরিচ্ছন্নতা কাজের জন্য সরকার কর্তৃক মঞ্জুরিকৃত শ্রমিকের চেয়ে বহুগুণ বেশি শ্রমিক নিয়োগ দিয়ে সরকারের ৯ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ২২৭ টাকার ক্ষতি করেছে।

গত ২০০২ সালের জুলাই থেকে ২০০৭ সালের অক্টোবর পর্যন্ত সময়ে কেসিসি এলাকার জন্য মঞ্জুরিকৃত শ্রমিকের সংখ্যা ছিল ১৯৯। উক্ত সময়ে এর বাইরে অবৈধভাবে মাস্টার রোল দেখিয়ে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেয়া হয়। ঐ সময়ে কখনো অবৈধ শ্রমিকের সংখ্যা ছিল ৫২৮, কখনো ৯০১, কখনো ৮২১ আবার কখনো ৮৮৭ জন। তখন একেক সময়ে শ্রমিকের দৈনিক হাজিরা মজুরি ছিল ৭০, ৮৫ ও ১০০ টাকা।

অভিযোগ রয়েছে, উৎকোচের বিনিময়ে অবৈধভাবে ঐসব শ্রমিকের নিয়োগ দেয়া হয়। সূত্র জানায়, শেখ তৈয়েবুর রহমান ঐ সময়ে সরকারি আদেশ অমান্য করে ৰমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ নিয়োগ বাণিজ্য গড়ে তুলেছিলেন। ২০০৮ সালে দুদক এ সংক্রান্ত এক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের তথ্য পায়। কেসিসির নথিপত্রের তথ্য অনুযায়ী সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান নিজেই অবৈধভাবে উক্ত শ্রমিক নিয়োগ দিয়েছেন।

তথ্যসূত্র: ইত্তেফাক, ৩১ ডিসেম্বর ২০০৯

তৈয়েবুর রহমানের বিরুদ্ধে পৌনে ১০ কোটি টাকা আত্মসাতের মামলা

top21.jpg
মাহবুব আলম সোহাগ হ খুলনা থেকে: খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাড. শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে প্রায় পৌনে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন এর সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর রহমান গতকাল খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন। তদন্তে সাপেক্ষে এ মামলায় আসামির সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে দুদক। এজহারের উদ্ধৃতি দিয়ে খুলনা থানা পুলিশ জানায়, খুলনা সিটি কর্পোরেশনে মঞ্জুরীকৃত ১৯৯ জন অস্থায়ী শ্রমিক নিয়োগের স্থলে সাবেক মেয়র তৈয়েবুর রহমান অসংখ্য ভুয়া শ্রমিক নিয়োগ দিয়ে ২০০২ সালের জুলাই মাস হতে ২০০৭ সালের আগস্টস পর্যন্ত তাদের বেতন বাবদ ৯ কোটি ৭৪ লাখ ৩১ হাজার ২২৭ টাকা আত্মসাত করেন। বিস্তারিত »

৫০৯ মামলা আটকে আছে, সচল করতে চায় দুদক

palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫০৯টি মামলা উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব মামলার কার্যক্রম স্থগিত হয়ে আছে। এগুলো সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাত্ করেছেন দুদক চেয়ারম্যান।
জানা গেছে, দুদকের পক্ষ থেকে মামলাগুলো দ্রুত শুনানির জন্য হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠনের অনুরোধ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত »

ফেনীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এসআইসহ আহত ২

27-12-09.jpg
shomokal.jpg
নিজস্ব প্রতিবেদক, ফেনী
ফেনী সরকারি কলেজে গতকাল শনিবার দুপুরে ছাত্রলীগের জয়নাল হাজারী এবং নিজাম হাজারী গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষে হাজারীপন্থি কলেজ ছাত্রলীগ সভাপতি নিজাম পাটোয়ারী ও এক পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনার প্রতিবাদে হাজারীপন্থিরা শহরে বিক্ষোভ মিছিল করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর দেড়টার সময় ফেনী সরকারি কলেজের মূল ভবনের সামনে হাজারীপন্থি ছাত্রলীগ সভাপতি নিজাম পাটোয়ারীর নেতৃত্বে একটি দল অবস্থান নেয়। সে সময় নিজাম হাজারীর সমর্থক একটি দল আরমান ও বিপ্লবের নেতৃত্বে মূল ভবনের সামনে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বিস্তারিত »

মৌলভীবাজার আ’লীগে পাল্টাপাল্টি ৪ মামলা

shomokal.jpg
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজেদের মামলায় এখন নিজেরাই আসামি। বিজয় দিবস উপলক্ষে জেলা যুবলীগের সমাবেশ ও সদর উপজেলা আওয়ামী লীগের পাল্টা সমাবেশকে কেন্দ্র করে মৌলভীবাজার সদর মডেল থানায় পাল্টাপাল্টি চারটি মামলা হয়েছে। বাড়িতে হামলা, তোরণ ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পরস্পরকে দোষারোপ করে মামলা করেছে পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ। বিস্তারিত »

বাবর প্রধান আসামি

26-12-09.jpg
Jugantor_logo
কর্তব্যে অবহেলাসহ হামলায় সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে পুলিশের তৎকালীন আইজি, মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশের ডিসি ও মতিঝিল জোনের ডিসিকে

মিজান মালিক
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পুনঃ তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ মামলার বর্ধিত চার্জশিটে জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে প্রধান আসামি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া পুলিশের তৎকালীন আইজি, মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি ও মতিঝিল জোনের ডিসিকে কর্তব্যে অবহেলাসহ জঙ্গিদের হামলায় সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। বিস্তারিত »

ফেনীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

top22.jpg
হামলার বদলে এবার পাল্টা হামলা চালানো হবে: জয়নাল হাজারী

নূরুল ইসলাম: ফেনী সরকারি কলেজে গতকাল ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে ৫০ থেকে ৬০ জন জয়নাল হাজারীর সমর্থক লঠিসোটাসহ ক্যাম্পাস দখল করতে যায়। এ সময় তারা তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের পুলক নামে একজনকে মারধর করে। এর প্রতিবাদে কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী ঘটনাস্থলে এলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিস্তারিত »

পটুয়াখালী পরশুরাম নলছিটি ভোলায় টেন্ডারে বাধা : কাজ ভাগাভাগি

shomokal.jpg
রাঙ্গুনিয়ায় লোক দেখানো নিলাম

সমকাল ডেস্ক
ভোলা, পটুয়াখালী সদর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, ফেনীর পরশুরাম ও ঝালকাঠির নলছিটিতে টেন্ডার নিয়ে নানা অনিয়মের ঘটনা ঘটেছে। ভোলায় জেলা পরিষদ ও উপজেলা প্রকৌশলীর দফতরের ৪ কোটি ৩০ লাখ টাকার কাজ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন। পটুয়াখালীর সিভিল সার্জন দফতরের কোটি টাকার টেন্ডার বাগিয়ে নিয়েছেন সরকারদলীয় ঠিকাদাররা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাজানো নিলামের মাধ্যমে ব্যবসায়ী ও বন কর্মকর্তাদের একটি সিন্ডিকেট বাজার দরের অর্ধেক দাম দিয়ে ২০ লাখ টাকার কাঠ হাতিয়ে নিয়েছে। ফেনীর পরশুরামে টেন্ডার সিডিউল বন্ধ করার জন্য স্থানীয় ছাত্রলীগ নেতারা উপজেলা কার্যালয়ের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। ঝালকাঠির নলছিটিতে টেন্ডারবাজিতে সহায়তা না করায় এক ইউপি চেয়ারম্যানকে অফিস থেকে বের করে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিস্তারিত »

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চুয়েট বন্ধ

shomokal.jpg
সমকাল ডেস্ক
বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে গতকাল দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগি্নসংযোগ, ভাংচুর ও হট্টগোলের ঘটনা ঘটেছে। শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের কারণে ১৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ফেনী শহরের পৌর চত্বরে এক দল যুবক জয়নাল হাজারীর সভামঞ্চ জ্বালিয়ে দিয়েছে। এ সময় ঘটনাস্থলে পরপর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। মেহেরপুরের গাংনী উপজেলায় বিজয় দিবস নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »