ইউনিজয় English

নভেম্বর, 2009 এ অন্তর্ভুক্ত

না’গঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা : পিন্টু ফের রিমান্ডে

shomokal.jpg
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে তৃতীয় দফায় আরও দু’দিনের রিমান্ডে নিয়েছে নারায়ণগঞ্জ সিআইডি পুলিশ। গতকাল সোমবার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে পিন্টুকে আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত »

বাবরকে জেল গেইটে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের আদেশ বহাল

top22.jpg
হিরা তালুকদার: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে প্রয়োজনে জেল গেইটে জিজ্ঞাসাবাদের জন্য হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। এতে করে এ মামলায় বাবরকে আর পুলিশ কাস্টডিতে রিমান্ডে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি। বিস্তারিত »

N’ganj Bombing

dailystar_logo
Salam Pintu remanded again
Our Correspondent, Narayanganj
BNP leader and former deputy minister Abdus Salam Pintu admitted that he had been aware of all the grenade attacks that were plotted and executed across the country, officials of Criminal Investigation Department said. বিস্তারিত »

চাষাঢ়া আ.লীগ কার্যালয়ে হামলা

palo_logo.gif
আবদুস সালাম পিন্টু আবার রিমান্ডে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা মামলায় বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিস্তারিত »

সাবেক উপমন্ত্রী পিন্টু দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডে

Ittefaq_logo
নারায়ণগঞ্জে বোমা হামলা

।। নারায়ণগঞ্জ সংবাদদাতা ।।

বিএনপির সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে পিন্টুকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আমিনুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৫ নভেম্বর সিআইডি একই মামলায় পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেয়।

তথ্যসূত্র: ইত্তেফাক, ২১ নভেম্বর ২০০৯

গ্রেনেড হামলার মদদদাতা বাবর ১২ দিনের রিমান্ড শেষে কারাগারে

Jugantor_logo
পুলিশ রিপোর্ট : দশ ট্রাক অস্ত্র মামলায়ও সম্পৃক্ততা মিলেছে
যুগান্তর রিপোর্ট
টানা ১২ দিনের রিমান্ড শেষে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। সিআইডি সূত্র জানায়, শিগগিরই বাবরকে চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। গতকাল আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনে ১০ ট্রাক অস্ত্রের ঘটনায় বাবরের সম্পৃক্ততা মিলেছে বলে উল্লেখ করা হয়। সিআইডি বলেছে, এ বিষয়ে বাবর তাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরও বলা হয়, বাবর ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ঘটনার মদদদাতা ও প্রশাসনিক সহায়তাকারী। এদিকে গ্রেনেড হামলা মামলায় রিমান্ডে থাকা আসামি ইসলামিক ডেমোক্র্যাটিক পার্টির (আইডিপি) প্রধান মাওলানা আবদুস সালাম তদন্তকারীদের বলেছেন, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার আগে চট্টগ্রামের পাহাড়ে হামলায় অংশ নেয়া জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয়। জঙ্গি ছাড়াও ওই প্রশিক্ষণে কয়েকজন রোহিঙ্গাও অংশ নিয়েছিল। সিআইডির জিজ্ঞাসাবাদে মাওলানা সালাম বলেছেন, ওই প্রশিক্ষণে তিনি উপস্থিত ছিলেন। বিস্তারিত »

Babar sent to jail

dailystar_logo
Staff Correspondent
Detained former BNP state minister for home Lutfozzaman Babar was sent to Dhaka central jail yesterday after 12 days’ remand in the August 21 grenade attack case.
Investigation Officer of the case Abdul Kahar Akand produced Babar before the Metropolitan Magistrate’s Court on expiry of the former minister’s remand in the third phase. বিস্তারিত »

দুদকের তদন্তে ফেঁসে যাচ্ছেন মতিন

14-11-09.jpg
shomokal.jpg
সারোয়ার সুমন, চট্টগ্রাম ব্যুরো
দুদকের তদন্তে ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিন। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তারা। শেষ পর্যন্ত দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের প্রধান এমএ মতিনকে দুদক আইনেই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। বিস্তারিত »

গহিন পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দেন সালাম

14-11-091.jpg
shomokal.jpg
সমকাল প্রতিবেদক
একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার আগে চট্টগ্রামের গহিন পাহাড়ে হামলায় অংশ নেওয়া জঙ্গিদের প্রশিক্ষণ দেন ইসলামিক ডেমোক্রেটিক পার্টির (আইডিপি)
প্রধান মাওলানা আবদুস সালাম। জঙ্গিরা ছাড়াও ওই প্রশিক্ষণে কয়েকজন রোহিঙ্গা অংশ নেয়। সিআইডির জিজ্ঞাসাবাদে মাওলানা সালাম নিজেই এ তথ্য প্রকাশ করেছেন। বিস্তারিত »

তাজউদ্দিনকে পাকিস্তানে পালাতে সহায়তা করেন বাবর

Ittefaq_logo
।। ইত্তেফাক রিপোর্ট ।।

হরকাতুল জিহাদের সাবেক আমীর ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির প্রধান মাওলানা আব্দুস সালাম সিআইডির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্টের হামলায় গ্রেনেড সরবরাহকারী সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন লুৎফুজ্জামান বাবর। হামলার পর তাজউদ্দিন বহাল তবিয়তে দেশে অবস্থান করছিলেন। কিন্তু মুফতি হান্নান গ্রেফতার হওয়ার পর তাজউদ্দিনের নাম জানাজানি হয়। এ অবস্থায় বাবরই সব ধরনের ব্যবস্থা করে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠান। আব্দুস সালাম স্বীকার করেছেন, হামলায় অংশ নেয়া জঙ্গিদের তিনি নিজেই চট্টগ্রামের গহীন অরণ্যে প্রশিৰণ দিয়েছিলেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালামকে সিআইডি দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল শুক্রবার ছিল রিমান্ডের শেষ দিন। আজ শনিবার সালামকে আদালতে পাঠানো হবে। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »