ইউনিজয় English

জানুয়ারি, 2008 এ অন্তর্ভুক্ত

মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি শাহ হান্নানসহ ৩ জনের নামে মামলা

sangbad_logo.gif
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে মানহানিকর বক্তব্য ও তাদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে তিন জনের বিরুদ্ধে বুধবার একটি মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। বিডিনিউজ।

মামলার আসামিরা হলেন­ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবিএম মাহাবুবুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মশিউল আলম ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হান্নান।
বিস্তারিত »

তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে চার্জশিট দাখিল

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সাবেক চেয়ারম্যান এডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে দায়ের হওয়া ঘুষের মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপসহকারী পরিচালক এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শরিফুল হক সিদ্দিকী গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোঃ গোলাম রববানীর আদালতে এ চার্জশিট দাখিল করেন। বিস্তারিত »

সাবেক সচিব আ ন হ আখতারের ১০ বছর স্ত্রীর ৩ বছর কারাদণ্ড

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক : দুর্নীতির দায়ে সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাভোগের নির্দেশ দেন। স্বামীকে দুর্নীতিতে সহযোগিতার জন্য তার স্ত্রী নাজনীন আখতারকে ৩ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে আ ন হ আখতার ও তার স্ত্রীর সব অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত »

চাঁদাবাজি মামলা : হাসিনাকে সনাক্ত করেননি বাদি

Ittefaq_logo

আদালতে আজম জে চৌধুরীর সাক্ষ্য আমি শেখ সেলিমকেই চিনি, তিনি কাঠগড়ায় আছেন

।। ইত্তেফাক রিপোর্ট ।।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা প্রায় ৩ কোটি টাকার চাঁদাবাজি মামলার বাদি ব্যবসায়ী আজম জে. চৌধুরী আদালতে দেয়া সাৰ্যে বলেছেন, ‘আমি এই মামলার আসামি হিসাবে একজনকেই চিনি। তিনি শেখ ফজলুল করিম সেলিম, যিনি কাঠগড়ায় আছেন।’ এ সময় কাঠগড়ায় শেখ সেলিমের পাশে শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। তবে শেখ হসিনার বিরুদ্ধে কোন অভিযোগ করেননি মামলার বাদি। বিস্তারিত »

তোফায়েল, মঞ্জুরুল ইসলামসহ ৪ জনের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

Ittefaq_logo
।। ইত্তেফাক রিপোর্ট ।।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামসহ ৪ জনের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া যুবকের বর্তমান চেয়ারম্যান আবু সাইদ মোঃ চৌধুরী এবং তাদের পরিবারের সদস্য ব্যাংক হিসাব তলবসহ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে এসব রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ মোট ২২ জনের ব্যাংক হিসাব সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। বিস্তারিত »

চাঁদাবাজি মামলা : হাসিনাকে সনাক্ত করেননি বাদি

Ittefaq_logo
আদালতে আজম জে চৌধুরীর সাক্ষ্য
আমি শেখ সেলিমকেই চিনি, তিনি কাঠগড়ায় আছেন

।। ইত্তেফাক রিপোর্ট ।।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা প্রায় ৩ কোটি টাকার চাঁদাবাজি মামলার বাদি ব্যবসায়ী আজম জে. চৌধুরী আদালতে দেয়া সাক্ষ্য বলেছেন, ‘আমি এই মামলার আসামি হিসাবে একজনকেই চিনি। তিনি শেখ ফজলুল করিম সেলিম, যিনি কাঠগড়ায় আছেন।’ এ সময় কাঠগড়ায় শেখ সেলিমের পাশে শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। তবে শেখ হসিনার বিরুদ্ধে কোন অভিযোগ করেননি মামলার বাদি। বিস্তারিত »

বিএনপির সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাতকে ৮ বছরের কারাদণ্ড

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক : দুর্নীতির দায়ে জামালপুর-১ আসনে বিএনপির সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাতকে ৮ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিস্তারিত »

Ex-BNP MP in Satkhira charge-sheeted for party leader murder

Our Correspondent, Satkhira

Former BNP lawmaker Habibul Islam Habib and nine others were charge-sheeted yesterday in party leader A B M Altaf Hossain murder case.

The chief judicial magistrate’s court in Satkhira accepted the charge sheet after rejecting a naraji petition by lawyer of the accused.

Investigation Officer (IO) of the case, assistant superintendent of police (ASP) Sukha Ranjan Samaddar of Criminal Investigation Department (CID) had submitted charge sheet to the court on January 12 after over four years of the incident. বিস্তারিত »

Ill-gotten Wealth: Ex-BNP MP Millat jailed for 8 yrs

Staff Correspondent

A special court yesterday sentenced former BNP lawmaker M Rashiduzzaman Millat to eight years’ imprisonment on charges of amassing illegal wealth beyond known sources of his income and giving false wealth statement.

It ordered confiscation of the property Millat accumulated illegally. বিস্তারিত »

দুর্নীতির মামলায় সাবেক এমপি মিল্লাতের ৮ বছর জেল ।। স্ত্রী-পুত্রের ৩ বছর

Ittefaq_logo

।। ইত্তেফাক রিপোর্ট ।।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি সরকার আমলের সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাতকে আট বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করা হয়। দুর্নীতিতে সহযোগিতার অপরাধে স্ত্রী সাবেরা সুরাইয়া ও পুত্র সাঈদ-বিন-জামালকে ৩ বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের বিশেষ আদালত ১-এর বিচারক ফিরোজ আলম এই রায় প্রদান করেন। আসামিদের অবৈধভাবে অর্জিত ৫ কোটি ১৬ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ প্রদান করা হয়। আসামিরা সবাই পলাতক। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »