
৷৷ রাজশাহী অফিস ৷৷
সিটি মেয়র ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনুসহ পাঁচজনের বিরুদ্ধে রাজশাহীতে চাঁদাবাজির মামলা হয়েছে৷ গত বুধবার রাজশাহী সিএমএম আদালতে নগরীর কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যৰ গোলাম মোস্তফা এই মামলাটি দায়ের করেন৷ মামলার অপর আসামিরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যৰ এনামুল হক৷ ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন মামলাটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিহার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন৷
বাদি তার এজাহারে অভিযোগ করেন, ২০০১ সালের ২৭ এপ্রিল কলেজের অফিস কৰে মেয়র মিনুসহ অপর আসামিরা চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন৷ পরে জুলাই মাসে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদের বাড়িতে এই চাঁদার টাকা আদায় করা হয়৷ উল্লেখ্য, মেয়র মিজানুর রহমান মিনু অপর একটি চাঁদাবাজি মামলায় বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন৷
আরেকটি মামলায় চার্জশিট
রাজশাহীর যমুনা সিডস্ কোল্ড স্টোরেজ প্রাঃ লিঃ-এর ১ কোটি টাকার শেয়ার জোর করে লিখে নেয়া এবং ১৮ লাখ টাকা চাঁদাবাজির মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু ও তার ব্যবসায়িক পার্টনার (রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি) লুৎফর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার চার্জশিট দেয়া হয়েছে৷ মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর বোয়ালিয়া থানার দারোগা সাইফুল ইসলাম সিএমএম আদালতে এই চার্জশিট দাখিল করেন৷ চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন, লুৎফর রহমানের দুই ভাই ফজলুর রহমান ও বজলুর রহমান৷
এছাড়াও একই সাথে সাড়ে ২৯ লাখ টাকা চাঁদাবাজির অপর একটি মামলায় লুৎফর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়৷ চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে মেয়র মিজানুর রহমান মিনু ও লুৎফর রহমান কারাগারে রয়েছে৷
তথ্য সূত্র: দৈনিক ইত্তেফাক ২৮ নভেম্বর, ২০০৭
পোষ্ট করা হয়েছে সেপ্টেম্বর 28, 2007 তারিখে
মন্তব্য(0)