ফালুর অবৈধ ২৫ কোটি টাকা জমা হচ্ছে সরকারি কোষাগারে
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও ঢাকা-১০ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে পাওয়া অবৈধ ২৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করা হচ্ছে। এ জন্য ফালু লিখিত সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। আরব বাংলাদেশ ব্যাংকে তাঁর এ টাকা জমা আছে। সূত্র জানায়, যৌথ জিজ্ঞাসাবাদ সেলে গোয়েন্দাদের জেরার মুখে ঢাকা-১০ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মোসাদ্দেক আলী এই অবৈধ অর্থের কথা জানান। এরপর তাঁর কাছ থেকে এ টাকা হস্তান্তরের অনুমতিপত্র নেওয়া হয়। ফালুর এই অনুমতিপত্র আজকালের মধ্যে আরব বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে ২৫ কোটি টাকা সরকারি কোষাগারে নেওয়া হবে বলে জানা গেছে।
বিস্তারিত »
মন্তব্য(0)


