ইউনিজয় English

'জমি দখল' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

খন্দকার মোশাররফসহ ৪ জনের জামিন আদেশ স্থগিত

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র আখতার হামিদ পবনকে পৃথক পৃথক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ এক মাসের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ সময়ের মধ্যে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সরকার ও দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চের চেম্বার বিচারপতি মোঃ জয়নুল আবেদীন এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ধানমণ্ডির কাকলী স্কুলের জমি অবৈধভাবে দখল সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় এবং অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে দায়ের করা অপর একটি দুর্নীতি মামলায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামিন দেয়। পাশাপাশি এসব মামলার কার্যক্রম স্থগিত করে রুলনিশি জারি করে। সরকার ও দুদক এ আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করে। গতকাল চেম্বার জজ তাদের আবেদন মঞ্জুর করে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেন। বিস্তারিত »

Shyamnagar BNP leader, 28 others sued

Our Correspondent, Satkhira

dailystar_logo

Shyamnagar upazila BNP leader and Iswaripur Union Parishad (UP) chairman Sadekur Rahamn Sadem and 28 others were sued on Thursday for allegedly beating a landowner, damaging his property and occupying his four bighas of land.

Golam Mostafa of Iswaripur village filed the case with Shyamnagar Police Station accusing the UP chairman, his younger brothers Wahab Ali, Dalim, Abdul Halim, Sadekur Rahamn Sadem and others of Banshipur village. বিস্তারিত »

সাবেক উপমন্ত্রী পিন্টু, জঙ্গি তাজউদ্দিনসহ ১৮ জনের প্লট বরাদ্দ বাতিল হচ্ছে

pintu.jpg
palo_logo.gif
কামনাশীষ শেখর, টাঙ্গাইল
টাঙ্গাইল হাউজিং এস্টেটে অবৈধভাবে বরাদ্দ নেওয়া জোট সরকারের সাবেক উপমন্ত্রী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আবদুস সালাম পিন্টু ও তাঁর ভাই জঙ্গিনেতা তাজউদ্দিনসহ ১৮ জনের প্লট বাতিল করা হচ্ছে। যাঁদের নামের প্লট বাতিলের তালিকায় আছে তাঁদের মধ্যে আরও আছেন পিন্টুর আরেক ভাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং অন্য এক ভাইয়ের স্ত্রী মাফরুহা সেলিমসহ বিএনপির বেশ কয়েকজন নেতা ও তাঁদের আত্মীয়স্বজন।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের টাঙ্গাইল কার্যালয় সূত্র জানায়, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসনসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭৮ সালে সত্তর একর জমির ওপর টাঙ্গাইল পৌর এলাকার কাগমারীতে হাউজিং এস্টেট গড়ে তোলা হয়। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকেরা জানান, তখন কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতিগ্রস্তদের জন্য সংরক্ষিত রেখেই প্লট বরাদ্দ দেওয়া হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক আদেশে ঢাকার ওসমানী স্নৃতি মিলনায়তনে ২০০৪ সালের ২৫ জুন বিভিন্ন আয়তনের ২৩১ প্লটের মধ্যে ২০০টি লটারির মাধ্যমে আবেদনকারীদের বরাদ্দ দেওয়া হয়। অবশিষ্ট ৩১টি প্লট সংরক্ষিত হিসেবে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের নামসহ ২০০৫ সালের ২ জুলাই তালিকা প্রকাশ করা হয়। পরে সে তালিকা বাতিল করে ২০০৬ সালের ২৭ জুলাই নতুন একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে ক্ষতিগ্রস্ত ভূমির মালিক বা নিম্ন ও মধ্যম আয়ের আবেদনকারীদের নাম বাদ দেওয়া হয়। বিস্তারিত »

হাশেম গিরিধারী মোদি ও সাঈদ চৌধুরীসহ ৭ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
বিএনপির সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেম, উত্তরা গ্রুপের চেয়ারম্যান গিরিধারী লাল মোদি এবং এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীসহ ৭ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, গ্যাটকোর পরিচালক সৈয়দ তানভির আহমেদ ও সৈয়দ গালিব আহমেদ। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার তাদের জামিন প্রদান করেন।

একই আদালত সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্ত্রী শামসুন্নাহারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুদকের মামলার কার্যক্রম চার মাসের জন্য স্থগিত এবং কেন মামলাটি বাতিল করা হবে না এ ব্যাপারে দুই সপ্তাহের রুল দিয়েছেন। আদালত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন নাহার রেশমার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে দুদকের মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না এ ব্যাপারে দুই সপ্তাহের রুল দিয়েছেন। একই সঙ্গে রুলের নিষপত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। বিস্তারিত »

হান্নান শাহ’র বাসা থেকে নাজিমউদ্দিন আলম গ্রেফতার

Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
ভোলা-৩ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমকে রোববার পুলিশ গ্রেফতার করেছে। ঢাকার নিউ ডিওএইচএস এলাকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হান্নান শাহর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোলায় দায়ের করা ৪টি মামলার গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আদেশ নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রোববার সকালে নাজিমউদ্দিন আলম মহাখালী নিউ ডিওএইচএসের ৫ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহর সঙ্গে দেখা করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে নাজিমউদ্দিন আলম বাড়ি থেকে বের হলে কাফরুল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বিস্তারিত »

নানা অনিয়মের বেড়াজালে রাষ্ট্রপতি পরিবার

3939_1.jpg
Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
নিজের নামে অবৈধভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্ত্রীর নামে খাল আর পুত্রের নামে জমিদখলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সৃষ্টি করেছেন এক রাজকীয় অনিয়মের ইতিহাস। এসব করতে গিয়ে তিনি সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন থেকে বাংলাদেশের প্রচলিত আইন-কানুনকে লংঘন করেছেন। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার ৪৮ ঘন্টার মধ্যে স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগমের নামে খাল বরাদ্দ নিয়েছেন। আর জোট সরকারের রাষ্ট্রপতি থাকাকালে নিজের নামে করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল। মুন্সীগঞ্জে ইউনিভার্সিটি স্থাপনের কথা থাকলেও দীর্ঘদিন পরও সেখানে কোন ক্যাম্পাস স্থাপন করা হয়নি। পুত্রের নামে জোরপূর্বক রাজধানীর কুড়িলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমিদখল করা হয়েছে। পুত্রবধূর চা বাগানের জন্যও জমিদখলের অভিযোগ উঠেছে। প্রতিটি কাজেই হয়েছে সীমাহীন অনিয়ম আর দুর্নীতি। বিস্তারিত »

অনিয়মের শেষ নেই

3766_1.jpg
Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
রাষ্ট্রপতির স্ত্রীর তত্ত্বাবধানে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা নিয়েও ক্ষমতার অপব্যবহারের নজিরবিহীন ঘটনা ঘটেছে। সীমাহীন অনিয়ম আর প্রয়োজনীয় শর্ত পূরণ ছাড়াই মন্ত্রণালয়সহ ঘাটে ঘাটে তড়িঘড়ি অনুমোদন দিতে বাধ্য করা হয়। মুন্সীগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হলেও অদ্যাবধি তা হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের নামে দু’দফায় ঢাকা ও মুন্সীগঞ্জে জমি নেয়া হয়েছে। এ দুটি জমির মধ্যে নিচু এলাকা এবং খালের জমি রয়েছে। সর্বোপরি পদে পদে অনিয়ম-দুর্নীতি ঢাকতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাড়ে ৩ বছরে একবারের জন্যও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্ত করতে দেয়া হয়নি। শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা নামে এহেন সব ঘটনা ছাপিয়ে রাষ্ট্রপতির স্ত্রী ড. আনোয়ারা বেগম একুশে পদকও পেয়েছেন। এভাবেই রাষ্ট্রপতির স্ত্রীর স্বপ্ন পূরণ হয়।

শিক্ষা নিয়ে বাণিজ্যের একটি জলজ্যান্ত উদাহরণ হচ্ছে, ‘অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’ বা এডিইউএসটি। ২০০৪ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি বিশেষ সুবিধা নিয়ে চলছে। উপাচার্য স্বয়ং রাষ্ট্রপতির স্ত্রী হওয়ায় অনেক সময়ই অফিস তার কাছে চলে গেছে। বিস্তারিত »

রাষ্ট্রপতির পুত্রবধূ ঠাকুরগাঁওয়ে জমি কিনেছেন ৮০ বিঘা

Jugantor_logo
এটিএম সামসুজ্জোহা, ঠাকুরগাঁও থেকে
বিএনপিসহ চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের পুত্রবধূ কানিজ ফাতেমা ওরফে শ্যামার নামে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গীতে প্রায় ৮০ বিঘা জমি কেনা হয়েছে। এ জমিতে গরু ও হাঁসের খামার এবং চা বাগান করার কথা থাকলেও গত বছর এখানে চা চাষ শুরু করা হয়।

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নে সোলাদোগাছি মৌজার নিটলডোবা গ্রামের মরহুর ডা. ইলিয়াস আহাম্মেদ ও মরহুম অ্যাডভোকেট আবদুল আজিজের ওয়ারিশদের কাছে ৬০ বিঘা এবং ওই এলাকার ঝড়-য়া মোহাম্মদ, আবুল কাশেম, নুর ইসলামসহ ১০/১২ জনের কাছ থেকে আরও ২০ বিঘা জমি কেনেন। রাষ্ট্রপতির পুত্র ইমতিয়াজ আহম্মেদ বাবুর স্ত্রী কানিজ ফাতেমা শ্যামার নামে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সাবরেজিস্ট্রি অফিসে ওই জমির দলিল সম্পাদন করা হয়। ওই সময় ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া মহল্লার অধিবাসী ডা. রুস্তম আলীর বাড়িটি রেস্ট হাউস বানানো হয়। এখানে রাষ্ট্রপতির পুত্রবধূ প্রায় সময় বিশ্রাম নিতেন। ওয়ান-ইলেভেনের পর এ রেস্ট হাউসটিতে আর কাউকে দেখা যাচ্ছে না। অনেক সময় সরকারি প্রটোকল ছাড়া তিনি সার্কিট হাউসেও অবকাশ সময় কাটাতেন। বিস্তারিত »

এইচআরসি গ্রুপের প্রধান সাঈদ হোসেন জেলেঃ অর্থ পাচার ও জমি দখলের অভিযোগ

sangbad_logo.gif
নিজস্ব বার্তা পরিবেশক।।

বিশিষ্ট ব্যবসায়ী, এইচআরসি গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যায়যায়দিন’র সম্পাদকমণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে গুলশান থানা পুলিশ জরুরি আইনে তার গুলশানের বাসভবন থেকে গ্রেফতার করে। গুলশান থানার এক কর্মকর্তা জানান, সাঈদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং, জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর গুলশান থানায় তার নামে একটি সাধারণ ডায়েরি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল সকালে সাঈদ হোসেন চৌধুরীকে তার গুলশানের ৯৮নং রোডের বাসা থেকে জরুরি বিধিমালার ১৬-এর ২ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শহীদুল্লাহ তার নামে একটি সাধারণ ডায়েরি করেন। বিস্তারিত »

ভবন দখলের অভিযোগে পিডিপির চেয়ারম্যান কোরেশীর বিরুদ্ধে জিডি

palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক
প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিসেস গোলাম রসুল মল্লিক এই জিডি করেন।

পুলিশ সূত্র জানায়, মিসেস গোলাম রসুল অভিযোগ করেছেন সেগুনবাগিচার ৮/৪-এ নম্বরের ভবনের মালিক তিনি। ২০০৬ সালে ফেরদৌস আহমেদ কোরেশী ভবনটি কিনে নেওয়ার আগ্রহ জানালে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়। সে সময় ভবনটির মূল্য নির্ধারণ করা হয় দুই কোটি ১০ লাখ টাকা। চুক্তির পর ছয় মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করার পর আর টাকা পরিশোধ করেননি কোরেশী। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »