ইউনিজয় English

'ঘুষ লেনদেন' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

রাজউকের পিয়ন পদের কাজ সাবলেট দেয়া হয়


এমএকে জিলানী: রাজধানী উন্নয়ন কতর্ৃপক্ষে (রাজউক) পিয়ন ও এমএলএসএস পদের কাজ সাবলেট দেয়া হয়রাজউকের বিভিন্ন বিভাগ, দফতর বা প্রকল্পে যেসব ব্যক্তিকে চাকরিতে নিয়োগ দেয়া হয়েছে তাদের কেউই নিয়োগের শর্ত অনুযায়ী কাজ করেন না বেশিরভাগ কর্মচারীই তাদের স্ব-স্ব পদের কাজ বাইরে থেকে লোক ভাড়া করে করিয়ে থাকেনবিষয়টিতে রাজউক প্রশাসনেরও মৌখিকভাবে অনুমোদন রয়েছে সরেজমিন পর্যবেক্ষণ করে এই তথ্য জানা গেছে

জানা গেছে, রাজউকের পিয়ন ও এমএলএসএস পদের কর্মচারীরা অফিস চলাকালীন বিভিন্ন তদবির বাণিজ্যে ব্যস্ত থাকায় কাজ করতে পারেন নাআবার তাদের অনুপস্থিতিতে অফিসের কাজে যেন বিঘ্ন না ঘটে এজন্য বিভিন্ন বেকার লোকদের ওই চাকরি সাবলেট দেয়া হয়কেউ দৈনিক ১০০ থেকে ১৫০ টাকায় আবার কেউ মাসিক ৪ থেকে ৫ হাজার টাকার শর্তে তাদের চাকরি সাবলেটে ভাড়া দিয়ে থাকেনআর তদবির বাণিজ্যে ব্যস্ত পিয়নরা বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন করে প্রতিমাসে ৬০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত রোজগার করেন

রাজউকের অফিস ঘুরে দেখা গেছে, পিয়নরা কাজ না করে তাদের জায়গায় অন্য লোককে দিয়ে কাজ করানোর বিষয়টি রাজউকের প্রশাসন থেকে শুরু করে সবার কাছেই এরকম ঘটনা ওপেন সিক্রেটকিন্ত্ত এই বিষয়ে কেউ কিছু বলে না, কারণ পিয়নরা যে তদবিরের কাজ করেন সেই তদবির থেকে রাজউকের কর্মকর্তারাও ভাগ পানএছাড়া পিয়নের মাধ্যমেই রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের মক্কেল (রাজউকের নকশা অনুমোদন থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে আসা ভুক্তভোগীরা) জোগার করেন

 

তথ্যসূত্র: http://www.amadershomoy.com/content/2009/07/14/news0683.htm

নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ

04-05-09.gif
shomokal.jpg
সমকাল প্রতিবেদক
জেলে যেতেই হচ্ছে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী সেলিম ও হাজী মকবুল এবং বিএনপি নেতা নাদিম মোস্তফা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবুসহ বিভিন্ন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ভিআইপি আসামিদের। বিস্তারিত »

তারেক ও বাবরের জামিনের মেয়াদ বৃদ্ধি

top22.jpg
রহমান জাহিদ: ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লূৎফজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনের মেয়াদ যথাক্রমে ৫ ও ৬ মাস বৃদ্ধি করেছে আদালত। এ মামলার উচ্চ আদালতের জামিন বৃদ্ধির আদেশ গতকাল বিশেষ জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক একে রায় এ আদেশ দেন। বিস্তারিত »

তারেক রহমানের জামিনের মেয়াদ পাঁচ মাস বৃদ্ধি

Ittefaq_logo
ঘুষ গ্রহণ মামলা

।। ইত্তেফাক রিপোর্ট ।।

বসুন্ধরা গ্রুপের ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের জামিনের মেয়াদ পাঁচ মাস বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ প্রদান করেন। গত ২৮ আগস্ট এই মামলায় ৮ সপ্তাহের জন্য তারেক রহমানের জামিন মঞ্জুর করে আপিল বিভাগ। পরবর্তীকালে তিন মাসের জন্য তা বাড়ানো হয় গত ২৩ অক্টোবর। তারেক রহমানের পক্ষে আদালতে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান তার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক।

তথ্যসূত্র: ইত্তেফাক, ২৮ জানুয়ারি ২০০৯

তারেকের সাবিবর হত্যায় ঘুষ এবং মির্জা আববাসের ১৮ বাড়ি মামলা ৩ মাস স্থগিত

top21.jpg
রহমান জাহিদ: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে বসুন্ধরার আইটি বিশেষজ্ঞ সাবিবর হত্যা মামলার আসামিদের রক্ষা করতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ এবং সাবেক মন্ত্রী মির্জা আববাসের বিরুদ্ধে ১৮টি সরকারী বাড়ি দুর্নীতির মাধ্যমে বরাদ্ধের অভিযোগের মামলা ২টি ৩ মাসের জন্য স্থগিত করেছে আদালত। গতকাল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহেদ নূর উদ্দিন এ আদেশ দেন। স্থগিতাদেশের অনুলিপি দাখিল করা হলে বিচারক হাইকোর্টের আদেশ অনুযায়ী ২ ডিসেম্বর থেকে ৩ মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন। এছাড়া হাইকোর্টের আদেশ অনুযায়ী বিচারক একই সময়ের জন্য জামিনের মেয়াদও বৃদ্ধির নির্দেশ দেন। বিস্তারিত »

Stashed kickbacks may go way beyond $200m

dailystar_logo
US-UK team to hand over evidence, help recover money for Dhaka at no cost

A foreign delegation flew into Bangladesh on Sunday to identify the persons involved in laundering $200 million dollar to Singapore, and to help Bangladesh recover the money.

The money was allegedly paid in kickbacks to former prime minister Khaleda Zia’s younger son Arafat Rahman Koko and several ministers of the last BNP-led four-party alliance government. বিস্তারিত »

প্রায় ১ হাজার মিলিয়ন ডলার ঘুষের টাকা বিদেশি ব্যাংকে জমা

top2.jpg
মিলটন আনোয়ার, এমএকে জিলানী:

জোট সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে জোট সরকারের মন্ত্রীদের ‘ঘুষ’ গ্রহণের বিষয়ে এ পর্যন্ত বিভিন্ন দেশে ২০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ ঘুষের টাকার সন্ধান পাওয়া গেলেও প্রকৃতপক্ষে এরকম টাকার পরিমাণ প্রায় ১ হাজার মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৭ হাজার কোটি টাকা। গতকাল বিদায়ী এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য টাকা ফেরৎ নিতে আসেনি বরং তারা টাকাগুলো উদ্ধার করে বাংলাদেশকে দিতে চায়। বিস্তারিত »

টাকা উদ্ধারে দুদক ও এটর্নি জেনারেলের সহায়তা চেয়েছেন মার্কিন কর্মকর্তারা

13-01-09.jpg
Jugantor_logo
যুগান্তর রিপোর্ট :
 
বিদেশী কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণের দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোসহ সাবেক প্রায় একডজন মন্ত্রী-এমপি ও ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ পাচার ও ঘুষ কেলেংকারির বিষয়ে সমন্বিতভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য এফবিআই প্রতিনিধি ও মার্কিন কর্মকর্তারা সোমবার দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন। পরে তারা বাংলাদেশের বিদায়ী এটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে তার কাছ থেকে আইনি সহায়তা চেয়েছেন। দুদক মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বিকালে সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের যেসব প্রভাবশালী লোক পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রচলিত ও দুদক আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মার্কিন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি আরও বলেন, কোকোর বিরুদ্ধে পাচারের অংক বেড়ে যেতে পারে। বিস্তারিত »

তালিকা প্রধানমন্ত্রীর হাতে

Ittefaq_logo
০ জোট মন্ত্রীদের ঘুষ কেলেংকারিঃ দুদকের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের বৈঠক

০ কোকোর অর্থ পাচারের তথ্য প্রমাণ আদালতে পেশের প্রস্তুতি নিচ্ছে দুদক

।। ইত্তেফাক রিপোর্ট ।।

বিগত জোট সরকারের অন্তত এক ডজন মন্ত্রী এবং তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঘুষ লেনদেন এবং সেই অর্থ বিদেশে পাচারের সকল তথ্য প্রমাণের তালিকা এখন প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশে টেলিটকের বিভিন্ন কাজ জার্মানির সিমেন্স কোম্পানিকে পাইয়ে দিতে তারা ৫৩ লাখ ডলার ঘুষ দেয়। পরে সেই ঘুষের টাকা আবার বিদেশে পাচার হয়। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং আইনে এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। গতকাল সোমবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস ও এফবিআই-এর দেয়া সকল তথ্য-উপাত্ত ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস ও এফবিআই প্রতিনিধি দল আইনমন্ত্রীর কাছে যে তালিকা দেয়। এতে বিগত জোট সরকারের এক ডজনের বেশী সাবেক মন্ত্রী এবং তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীর নাম রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই এসব নাম প্রকাশ করতে চান না আইনমন্ত্রী। তিনি বলেন, তথ্যানুসন্ধান খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তীতে এ সম্পর্কে জানানো হবে। বিস্তারিত »

জোট সরকারের এক ডজন মন্ত্রীর ঘুষের ২০ কোটি ডলার বিদেশে

12-01-091.jpg
Ittefaq_logo
সরকারের কাছে তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

০ কোকোর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করবে দুদক

।। ইত্তেফাক রিপোর্ট ।।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে দেয়া ঘুষের অর্থ ফেরত পেতে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস ও এফবিআই। অর্থ উদ্ধারে সরকারের পৰ থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে বিগত চারদলীয় জোট সরকারের প্রায় এক ডজন মন্ত্রী, নেতা ও ব্যবসায়ীর বিরুদ্ধে ২০০ মিলিয়ন ডলার অর্থাৎ ২০ কোটি ডলার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »