
আদালত প্রতিবেদক
ঢাকার মোহাম্মদপুর থানার ইকবাল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনকে জামিন দেয়া হয়েছে। গতকাল ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ আবু মোহসিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ২০ হাজার টাকা বন্ডে একজন স্থানীয় জামিনদারের জিম্মায় এ জামিন মঞ্জুর করেন।
জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে এপিপি শাহীন ইকবাল সাবু বলেন, আসামি এ মামলায় জামিন নিয়ে পলাতক থেকে জামিনের শর্ত ভঙ্গ করেছেন। এটি একটি হত্যা মামলা। জামিন দিলে আবারো পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোসলেমউদ্দিন ভূঁইয়া বলেন, আসামি হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন। অসুস্থজনিত কারণে এত দিন আদালতে আসতে পারেননি। এক পর্যায়ে আদালতের নির্দেশক্রমে অসুস্থতাজনিত কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়। আদালত তা পর্যালোচনা করে জামিন মঞ্জুর করেন। এ মামলায় আগামী ১৮ ফেব্রুয়ারি চার্জ শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ব্যবসায়ী নাসের ইকবাল তার বাসা থেকে কাঁটাসুরে পৌঁছার পর অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী মিসেস ইকবাল বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ৫ জুন আদালতে চার্জশিট দাখিল করে।
তথ্যসূত্র: নয়াদিগন্ত, ১২ জানুয়ারি ২০০৯
পোষ্ট করা হয়েছে জানুয়ারি 12, 2009 তারিখে
মন্তব্য(0)