ইউনিজয় English

'দৈনিক ভোরের কাগজ' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

আরো ৫০ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলা খালাস পেয়ে যাচ্ছেন।দুর্নীতি মামলায় বিচারিক আদালতের সাজা


 কবির হোসেন : অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া সাজা ও মামলার অভিযোগ থেকে খালাস পেয়ে যা”েছন আরো প্রায় ৫০ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাএদের মধ্যে প্রায় ৩০ জন সাজাপ্রাপ্তএসব সাজাপ্রাপ্তদের অধিকাংশই ভিআইপিসাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. মহীউদ্দীন খান আলমগীরের সাজা অবৈধ ঘোষণা ও তা বাতিল করায় অন্যদের পথও উন্মুক্ত হয়েছেঅন্যান্য সাজাপ্রাপ্তরাও একই যুক্তিতে হাইকোর্ট থেকে খালাস পেয়ে যাবেনতবে এসব খালাস আদেশের বির”দ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা

এ ব্যাপারে জানতে চাওয়া হলে সাবেক এটর্নি জেনারেল ড. মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক ভোরের কাগজকে বলেন, ২০০৭ সালের ১৮ ফেব্র”য়ারি দুদকের সচিব সম্পদের হিসাব চেয়ে আমার মক্কেলসহ ৫০ জনকে নোটিশ দিয়েছিলেনকিন্তু দুদক আইন অনুযায়ী এ নোটিশ দেয়ার এখতিয়ার আছে একমাত্র কমিশনেরঐ বছরের ৭ ফেব্র”য়ারি থেকে ২৫ ফেব্র”য়ারি পর্যন্ত কোনো কমিশন ছিল নাএ সময় পর্যন্ত সচিব কমিশনের দায়িত্ব পালন করেছেন, যা আইনগতভাবে সচিব করতে পারেন নাপরে তত্ত্বাবধায়ক সরকার দুদকের সচিবের কাজের বৈধতা দেয়ার জন্য একটি অধ্যাদেশ জারি করে

তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঐ অধ্যাদেশটি বাতিল করেছেএর ফলে সচিব সে সময় যেসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা অবৈধ হয়ে গেছেতাই মহীউদ্দীন খান আলমগীরকে দুদক সচিব যে নোটিশ দিয়েছিলেন তা ছিল অবৈধআর এ অবৈধ নোটিশের ভিত্তিতে দায়ের করা মামলাটিও ছিল অবৈধযে মামলার অনুমোদন ও দায়ের অবৈধ ছিল সে মামলার সাজাও অবৈধএ যুক্তিতে হাইকোর্ট আমাদের আপিল মঞ্জুর করেছেনএকই যুক্তিতে সচিব যাদেরকে নোটিশ দিয়েছিলেন তারাও হাইকোর্ট থেকে প্রতিকার পেয়ে যাবেন

এ ধরনের মামলা প্রসঙ্গে জানতে চাওয়া হলে দুদকের আইনজীবী এডভোকেট খুরশীদ আলম খান বলেন, অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ ধরনের ১০০টির মতো মামলায় বিশেষ জজ আদালত সাজা দিয়েছেনএর মধ্যে ৫০ থেকে ৬০ জন ঐ সাজার বৈধতা চ্যালেঞ্জ করে উ”চ আদালতে আপিল দায়ের করেছেনএর মধ্যে দুদক সচিব নোটিশ দিয়েছিল ৫০ জনকেএদের বেশির ভাগই সাজা পেয়েছেন এবং হাইকোর্টে এসেছেনযেহেতু সচিবের নোটিশ পাঠানোর যুক্তিটিকে অধিক গুর”ত্ব সহকারে গ্রহণ করে হাইকোর্ট ড. মহীউদ্দীন খান আলমগীরের সাজা বাতিল করেছে, সেহেতু একই যুক্তিতে অন্যরাও হাইকোর্ট থেকে আপাতত প্রতিকার পেয়ে যাবেনকিন্তু হাইকোর্টের রায়ের বির”দ্ধে আপিল করার যথেষ্ট যুক্তি রয়েছেআমরা আপিল করার প্রস্তুতি নি”িছহাইকোর্টের রায়ের সার্টিফাইড কপি হাতে পেলেই আপিল বিভাগে আপিল দায়ের করবো

২০০৭ সালের ১৮ ফেব্র”য়ারি দুদক সচিব মোঃ দেলোয়ার হোসেন ৫০ জন আওয়ামী লীগ, বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং ব্যবসায়ী ও আমালদেরকে ৭২ ঘণ্টার মধ্যে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায়সম্পদের হিসাব না দিলে অথবা হিসাব বিবরণীতে তথ্য গোপন করলে তাদের বির”দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়

পরবর্তীতে নোটিশপ্রাপ্ত ৫০ জনই সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপন করেছেন অথবা হিসাব দেয়া থেকে বিরত থেকেছেনÑ এমন অভিযোগে তাদের অধিকাংশের বির”দ্ধে দুদক বাদী হয়ে মামলা করেপরে বিচার শেষে বিশেষ জজ আদালত দুদক আইন অনুযায়ী অধিকাংশ নোটিশপ্রাপ্তকে সাজা দেন

সচিবের দেয়া নোটিশের প্রেক্ষিতে দায়ের করা মামলায় যারা সাজা পেয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী মোঃ নাসিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, শামীম ওসমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. এইচ বি এম ইকবাল, জয়নাল হাজারী, এস এম মোস্তফা রশিদী সুজা, হাজি মকবুল, পংকজ দেবনাথ ও মহিউদ্দিন আহমেদ

বিএনপির যেসব নেতা সচিবের দেয়া নোটিশের প্রেক্ষিতে সাজা পেয়েছেন তারা হলেনÑ আলী আজগর লবী, আমান উল্লাহ আমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহ উদ্দিন আহমেদ, চৌধুরী আলম, আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, চারদলীয় জোটের সাবেক এমপি ও খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি শহীদুল ইসলাম, এস রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার মনজুর”ল আহসান মুন্সি, আব্দুল কাইয়ূম, আরিফুল হক চৌধুরী, এম নাছের রহমান বাবু, সাবেক সচিব আ ন হ আখতার হোসেন, সিবিএ নেতা বিএম বাকির হোসেন ও ফিরোজ মিয়া এবং জামাতের মোহাম্মদ শাহজাহান চৌধুরী

এরা সবাই অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দণ্ডপ্রাপ্তএসব সাজাপ্রাপ্তরা ছাড়া সচিবের নোটিশের প্রেক্ষিতে অন্য যাদের বির”দ্ধে মামলা দায়ের করা হয় হাইকোর্টের আদেশে তাদের মামলার বিচারিক কার্যক্রম স্থগিত রয়েছেবিশেষ জজ আদালতের দেয়া সাজার কারণে নবম জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হয়েছেন অথবা কারাভোগ করতে হয়েছে অনেক ভিআইপি রাজনীতিককে১/১১ এর পর বিগত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমনের নামে যে অভিযান শুর” করেছিলেন এবং সন্দেহভাজন দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করে যে কয়েকটি তালিকা প্রকাশ করেছিলেন এ ৫০ জন প্রথম তালিকার অন্তর্ভুক্ত ছিলেন

 

তথ্যসূত্র: http://www.bhorerkagoj.net/content/2009/07/16/news0358.php

খনি দুর্নীতি মামলায় নিজামী-মুজাহিদের জামিন বহাল

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
জামাতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় জামিন দিয়ে এবং মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তাদের পৰে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রাখতে দুদকের আবেদন গতকাল নাকচ করে দেন চেম্বার বিচারপতি এম এ মতিন। এ আদেশের ফলে তাদের জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

গত ১২ নভেম্বর হাইকোর্ট তাদেরকে বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় দুমাসের জামিন দেয়। পাশপাশি তাদের বিরুদ্ধে দুমাসের জন্য এ মামলার কার্যক্রম স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুলনিশি জারি করেন। বিস্তারিত »

মওদুদ আমান ও তৈয়বুর রহমানের জামিন লাভ

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
সাবেক জোট সরকারের প্রতিমন্ত্রী আমান উলস্নাহ আমানকে চাঁদাবাজির মামলায় ও ব্যারিস্টার মওদুদ আহমদকে নাইকো দুর্নীতি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। পৃথক দুটি আবেদনের প্রেৰিতে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ এ জামিন আদেশ দিয়েছেন। এ দুটি মামলায় জামিন লাভের মধ্য দিয়ে বর্তমানে তারা সব মামলায় জামিনে আছেন। তাদের কারামুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এছাড়া পৃথক আবেদনের প্রেৰিতে খুলনার সাবেক মেয়র শেখ তৈয়বুর রহমানকে মাদক মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্টের অপর একটি ডিভিশন বেঞ্চ।

আমান উলস্নাহ আমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালের মার্চ মাসে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি জরুরি ক্ষমতাবিধিতে অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ জজ আদালত এ মামলার বিচার শেষে আমানকে ৭ বছরের সাজা দেন। এ মামলার বিরুদ্ধে হাইকোর্টে আপিল দায়ের করেন তিনি। আপিলের পাশাপাশি জামিন আবেদনের প্রেৰিতে গতকাল বুধবার তিনি জামিন লাভ করেন। আপিলের নিষপত্তি না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে বলে হাইকোর্ট তার আদেশে উল্লেখ করেছেন। গতকাল বিচারপতি মোঃ আরায়েস উদ্দিন ও বিচারপতি মোঃ আবু তারিকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ জামিন আদেশ দেন। বিস্তারিত »

ব্যাংক জালিয়াতি মামলায় মওদুদের জামিন লাভ

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
ব্যাংক জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় সাবেক জোট সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে তিন মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ মামলাটির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

মামলাটি জরুরি ক্ষমতাবিধিতে অন্তর্ভুক্ত করাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও রাজস্ব বোর্ডের প্রতি রুলনিশি জারি করেছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া নাইকো দুর্নীতি মামলায় জামিন লাভ করলেই মওদুদ আহমদ জামিনে কারামুক্ত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বিস্তারিত »

ওবায়দুল কাদেরের দুটি ঘুষ মামলার কার্যক্রম স্থগিত

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা দুটি মামলার বিচারিক কার্যক্রম ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পৃথক দুটি রিভিশন মোকদ্দমা আবেদনের প্রেৰিতে বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহম্মেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। একই সঙ্গে মামলা দুটির বিচারিক কার্যক্রম কেন স্থগিত করা হবে না জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।

আজ সোমবার এ দুটি মামলায় বিশেষ জজ আদালতে সাক্ষ্য্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। কিন্তু হাইকোর্টের এ স্থগিতাদেশের কারণে সাক্ষ্যগ্রহণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু। বিস্তারিত »

নাইকো ও বার্জ মামলা : হাসিনাকে ৭ জানুয়ারি পর্যন্ত গ্রেপ্তার না করার নির্দেশ

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো ও ভাসমান (বার্জ মাউন্টেড) বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেপ্তার ও হয়রানি না করা সংক্রান্ত ইতিপূর্বে হাইকোর্টের দেয়া আদেশের মেয়াদ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে ওই দিন এ দুটি মামলায় হাইকোর্টের জারি করা রুল নিষপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দিয়েছেন। শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহম্মেদ সাংবাদিকদের জানান, ইতিপূর্বে হাইকোর্টের আদেশে এ মামলা দুটির কার্যক্রম স্থগিত রয়েছে। তবে এ মামলা দুটিতে তাকে গ্রেপ্তার ও হয়রানি না করা সংক্রান্ত আদেশ ৭ জানুয়ারি, ২০০৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ঐদিন এ মামলার রুল নিষপত্তির শুনানির জন্য দিন ধার্য করেছে। গতকাল তৃতীয়বারের মতো এ মামলা দুটিতে তাকে গ্রেপ্তার ও হয়রানি না করা সংক্রান্ত আদেশ বৃদ্ধি করা হলো।

এর আগে হাইকোর্ট গত ৫ অক্টোবর সর্বপ্রথম এ মামলা দুটিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ দিয়েছিল। পরে এর মেয়াদ আরো দুবার বাড়ানো হয়। গতকাল এ সংক্রান্ত আদেশ শেষ হওয়ালগ্নে শেখ হাসিনার পৰে আইনজীবীদের আবেদনের প্রেৰিতে হাইকোর্ট তা আবারো বৃদ্ধি করের্ছে। বিস্তারিত »

শোকজের জবাবে অভিযোগ অস্বীকার করেছেন ৪ বন্দী

খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ
bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর অসুস্থতার অজুহাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে বন্দী জোট সরকারের ৩ মন্ত্রী ও এক সাংসদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক বৈঠকের ঘটনায় প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। কারাবিধি লঙঘনের অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আববাস, ব্যারিস্টার নাজমুল হুদা ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়াকে কারা কর্তৃপক্ষ ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে যে শোকজ চিঠি দিয়েছিল গতকাল শনিবার তারা তার জবাব দিয়েছেন। তারা সবাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করায় কারা কর্তৃপক্ষ বলেছে, শোকজের জবাব খতিয়ে দেখা হচ্ছে, তাদের বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে ডিভিশন বাতিল এবং তাদেরকে বাইরের কারাগারে পাঠানো হতে পারে। বিস্তারিত »

প্রিজন সেলে ভিআইপি বন্দীদের বৈঠক

181550_1.jpg
২৮ কারারক্ষী সাসপেন্ড, সাবেক ৩ মন্ত্রীসহ ৪ জনকে শোকজ
bhorerkagoj_logo
কামরুজ্জামান খান :
কারাবন্দী ভিআইপিদের একটি বড়ো অংশ অসুস্থতার ভান করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ভর্তি হয়ে সেখানে বসেই রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে প্রমাণ পেয়েছে কারা কর্তৃপক্ষ। প্রিজন সেলে কর্তব্যরত কারারক্ষীদের সহায়তায় এসব ভিআইপি বন্দী প্রতিদিনই রাজনৈতিক বৈঠক করে আসার প্রমাণ পাওয়ায় গত দুদিনে ২৮ জন কারারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে কারাবিধি ভঙ্গ করে বন্দী অবস্থায় রাজনৈতিক বৈঠক করায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে জোট সরকারের সাবেক ৩ মন্ত্রী ও এক সাংসদকে শোকজ করেছে কারা কর্তৃপক্ষ। ডিআইজি প্রিজন্স মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বলেছেন, চিকিৎসাধীন ভিআইপি বন্দীদের অনৈতিক কর্মকাণ্ডে অসৎ উদ্দেশে সহযোগিতা করার দায়ে ২৮ জন কারারক্ষীকে সাসপেন্ড এবং কারাবিধি ভঙ্গ করায় ৪ ভিআইপি বন্দীকে শোকজ করা হয়েছে। বিস্তারিত »

মিনুও জিয়ার বিরুদ্ধে চার্জশিট এবং তরিকুলের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক

bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
বিএনপি নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দায়ের করা মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সাবেক মন্ত্রী বিএনপি নেতা তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে কমিশন।

গতকাল বৃহস্পতিবার দুদক কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) মোঃ শাহজাহান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাবেক বন ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলাম, একই মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব জাফর আহমেদ চৌধুরী এবং সাবেক প্রধান বন সংরক্ষক এম আনোয়ারুলের বিরুদ্ধে দুদক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের রিজার্ভ ফান্ড থেকে সংগৃহীত কাঠ সরকারের অনুকূলে বাজেয়াপ্তযোগ্য এবং প্রকাশ্যে নিলামে বিক্রি হওয়ার কথা থাকলেও তারা সিওআর সভার মাধ্যমে কাঠ বিক্রির সিদ্ধান্ত নেন এবং তা বাস্তবায়ন করেন। এর ফলে সরকারের ৩ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকা রাজস্ব ক্ষতি হওয়ায় এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে মহাপরিচালক জানান। বিস্তারিত »

গোলাম আযম নিজামী মুজাহিদ সাকাসহ ৩৬ জনকে যুদ্ধাপরাধী ঘোষণার মামলা

181462_1.jpg
bhorerkagoj_logo
কাগজ প্রতিবেদক :
স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জামাতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, বর্তমান আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ জীবিত ও মৃত ৩৬ জনকে যুদ্ধাপরাধী ঘোষণা করার জন্য ঢাকার জেলা জজ আদালতে একটি ঘোষণামূলক মামলা করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও ঢাকার জেলা প্রশাসককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে মোকাবিলায় বিবাদী করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার ২১ কোর্ট হাউস স্ট্রিটের বাসিন্দা এডভোকেট মোঃ লিটন মিয়া, এডভোকেট মোঃ সাফায়াৎ হোসেন সজিব ও রাজীব আহমেদ নামের তিন ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এতে বিবাদী করা ওই ৩৬ জন যাতে দেশে রাজনীতি করতে না পারে তা নিশ্চিত করা এবং নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণারও আবেদন করা হয়। মামলার অন্য আসামিরা হলেন : মওলানা এ কে এম ইউসুফ, মওলানা দেলোয়ার হোসেন সাঈদী, মুহাম্মদ কামরুজ্জামান, আবদুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, মওলানা আবুল কালাম আজাদ, মাহামুদ আলী, আবদুল আলীম, জুলমত আলী খান, শাহ মোঃ আজিজুর রহমান, খাজা খয়েরউদ্দিন, এ এস এম সোলায়মান, ফজলুল কাদের চৌধুরী, কাজী কাদের, এ বি এম খালেক মজুমদার, এ এন এম ইউসুফ, এ কিউ এ শফিউল ইসলাম, আবদুল মতিন, এডভোকেট আয়েনউদ্দিন, গোলাম সরোয়ার, মওলানা আবদুস সোবহান, ক্যাপ্টেন (অব.) আবদুল বাসেত, আবদুল মতিন ভূঁইয়া, মোঃ আবদুল কাসেম, ওবায়দুল্লাহ মজুমদার, ইঞ্জিনিয়ার আবদুল জববার, ব্যারিস্টার কোরবান আলী, আশরাফ হোসাইন, এডভোকেট আনসার আলী, মোঃ কায়সার, আবদুল মজিদ তালুকদার ও এ কে এম মোশাররফ হোসেন। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »