ইউনিজয় English

'জঙ্গীবাদ' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

Nizami on remand for first time

05-07-10.htm
Ittefaq_logo
Staff Correspondent
Police yesterday started quizzing Jamaat-e-Islami Ameer Motiur Rahman Nizami, remanded for the first time in his political career, on various issues including his party’s alleged links with the planned violence to foil war crimes trial, and with militants.
বিস্তারিত »

নিজামী রিমান্ডে

05-07-10.jpg
Ittefaq_logo
মুজাহিদের স্বীকারোক্তি :জামায়াত ৩৬ জঙ্গি সংগঠন ও ইসলামী দলকে নিয়মিত অর্থ দেয়

০০ ইত্তেফাক রিপোর্ট

জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে গতকাল রবিবার রিমান্ডে নিয়েছে পুলিশ। পল্টন থানার ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় আগেই তার তিন দিনের রিমান্ড মঞ্জুর ছিল। পল্টন থানার এসআই জিল্লুর রহমান গতকাল কারাগার থেকে নিজামীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যান। এর আগে কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় নিজামীকে আদালতে হাজির করা হয়। আদালত আগামী ২ আগস্ট ওই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে স্থান সংকুলান না হওয়ায় জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে রমনা থানায় স্থানান্তর করা হয়েছে। বিস্তারিত »

নিজামী মুজাহিদ সাঈদী ১৬ দিনের রিমান্ডে

Ittefaq_logo
০০ ইত্তেফাক রিপোর্ট

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে ৫টি মামলায় ১৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে চারটি মামলায় ৩ দিন করে ১২ দিন এবং অপর একটি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল বুধবার বিকালে মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান ও সিএমএম আদালতের অতিরিক্ত হাকিম মোহাম্মদ আলী হোসাইন এই আদেশ দেন। কড়া নিরাপত্তায় গতকাল বিকাল ৪টায় মিন্টো রোডের ডিবি পুলিশ অফিস থেকে একটি প্রিজন ভ্যানে করে তাদের আদালতে নেয়া হয়। এ সময় আদালতের বাইরে সংগঠিত হয়ে মিছিল করার চেষ্টা করলে ২০ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত »

পিন্টু ও সাইদ এস্কান্দারের জামিন, সালাম পিন্টুর আবেদন খারিজ

palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক
পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দীন আহম্মেদ পিন্টুর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এ ছাড়া দুদকের করা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের আগাম জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দার।
এদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলায় বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর জামিনের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের পৃথক বেঞ্চ এসব আদেশ দেন।

পিন্টুর জামিন: বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল নাসিরউদ্দীন আহম্মেদ পিন্টুর জামিন মঞ্জুর করেন। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউমার্কেট থানায় মামলা হয়। বিদ্রোহে মদদ দেওয়া ও বিডিআরের জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গত বছরের ২ জুন হাইকোর্ট চত্বর থেকে পিন্টুকে গ্রেপ্তার করা হয়।

এ মামলায় গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট পিন্টুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর ও রুল জারি করেন। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ২৪ ফেব্রুয়ারি জামিন-আদেশের কার্যকরিতা স্থগিত করে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার নির্দেশ দেন। হাইকোর্ট রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল জামিন মঞ্জুর করেন।
আদালতে সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পিন্টুর পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও গাজী কামরুল ইসলাম। খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, রুল গ্রহণ করে আদালত পিন্টুর জামিন মঞ্জুর করেছেন। ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

সাইদ এস্কান্দারের জামিন: সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাইদ এস্কান্দারের ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। গত ২৮ এপ্রিল দুদক তাঁর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে।
সালাম পিন্টুর জামিন নামঞ্জুর: চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলায় আবদুস সালাম পিন্টুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আবদুস সালামের কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন জানান, জামিনের আবেদন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। ২০০১ সালের ১৬ জুন রাতে চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত ও অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। এ ঘটনায় নারায়ণগঞ্জ শহর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার করা মামলায় গত বছরের ১১ নভেম্বর আবদুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়।

তথ্যসূ্ত্র: প্রথম আলো, ৪ মে ২০১০

দুইটি মামলায় সাঈদ ইসকান্দার ও পিন্টুর জামিন মঞ্জুর

Ittefaq_logo
বোমা মামলায় সালাম পিন্টুর আবেদন খারিজ

০ ইত্তেফাক রিপোর্ট

বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা সাঈদ ইসকান্দারকে ৬ মাসের আগাম জামিন দিয়েছে আদালত। এছাড়া তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে দুদক ও সরকারের প্রতি রম্নল জারি করেছে আদালত। এদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের পৃথক তিনটি বেঞ্চ এই আদেশগুলো প্রদান করেন। বিস্তারিত »

Salam Pintu on 4-day remand

dailystar_logo
Our Correspondent, Narayanganj
BNP leader and former deputy minister Abdus Salam Pintu was placed on a four-day remand in a case filed in connection with the bomb attack on Awami League office in Chasara in 2001. বিস্তারিত »

বাবর ও জঙ্গি মিঠুর ১০ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

top22.jpg
কিবরিয়া হত্যামামলা

রুহুল হাসান শরীফ :হবিগঞ্জ থেকে: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যামামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও গত রোববার গ্রেফতার হওয়া কথিত জঙ্গি মিজানুর রহমান মিঠুর ১০ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। মিঠুর রিমান্ড আবেদনের ওপর আজ বুধবার এবং বাবরের রিমান্ড আবেদনের ওপর আগামী রোববার শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে একই মামলায় বাবরকে গত ১১ ফেব্রুয়ারি ছয়দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিস্তারিত »

রিমোট কন্ট্রোল ছিল অন্য জায়গায়’

18-02-10.jpg
shomokal.jpg
সমকাল প্রতিবেদক
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতারকৃত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আজ বৃহস্পতিবার রিমান্ড শেষে ঢাকা থেকে হবিগঞ্জ নেওয়া হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় গ্রেফতারকৃত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজাকুল হায়দার চৌধুরীকে বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। লুৎফুজ্জামান বাবরকে হবিগঞ্জ ও রেজাকুল হায়দারকে চট্টগ্রাম আদালতে হাজির করে পুনরায় রিমান্ডের আবেদন জানানো হতে পারে। জিজ্ঞাসাবাদে বাবর জানিয়েছেন, কোনো ঘটনাতেই তার সংশ্লিষ্টতা ছিল না। সিদ্ধান্ত আসত ‘অন্য জায়গা’ থেকে। বিস্তারিত »

কিবরিয়া হত্যা মামলায় বাবর শ্যোন অ্যারেস্ট

3-02-10.jpg
shomokal.jpg
হবিগঞ্জ প্রতিনিধি
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। একই সঙ্গে রিমান্ডের আবেদন শুনানির জন্য পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি বাবরের উপস্থিতিতে রিমান্ডের আবেদন শুনানি করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম গত ২৮ জানুয়ারি কিবরিয়া হত্যা মামলায় বাবরকে গ্রেফতার দেখানো ও ১০ দিনের রিমান্ডের প্রার্থনা করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। গত ৩১ জানুয়ারি ওই আবেদনের আংশিক শুনানি হয়। বিস্তারিত »

কিবরিয়া হত্যামামলায় সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে শোন এরেস্ট

top22.jpg
১১ ফেব্রুয়ারি রিমান্ড শুনানি

রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ থেকে: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যামামলায় সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে শোন এরেস্ট দেখানো হয়েছে। একইসঙ্গে রিমান্ডের আবেদন শুনানির জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি বাবরের উপস্থিতে রিমান্ডের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বিকালে শুনানির পর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল হক এ আদেশ দেন। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »