ইউনিজয় English

'অর্থ পাচার' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

তারেক ও মামুনের বিরম্নদ্ধে বিদেশে অর্থ পাচার মামলায় চার্জশিট

Ittefaq_logo
০০ ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরম্নদ্ধে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। দুদকের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম এই অভিযোগপত্র জমা দেন। সোমবার কমিশনের এক বৈঠকে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়। গত বছরের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় দুদকের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে অর্থপাচার আইনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়। বিস্তারিত »

অর্থ পাচারের মামলায় কোকোকে ১৩ মে হাজির হওয়ার নির্দেশ

palo_logo.gif
আদালত প্রতিবেদক
বিদেশে অর্থ পাচারসংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আগামী ১৩ মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ এ আদেশ দেন। এ মামলার অপর আসামি বিগত চারদলীয় জোট সরকারের নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেনের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পুলিশকে তাগিদ দিয়েছেন আদালত। গত ১৫ ফেব্রুয়ারি এ গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। পরে গতকাল দিন ধার্য করা হয়েছিল। বিস্তারিত »

অর্থপাচার মামলায় তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান দুদক কর্মকর্তা

21-01-101.jpg
top22.jpg
শাহজাহান আকন্দ শুভ:

অর্থপাচার মামলায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম। এজন্য তিনি যুক্তরাজ্যে তারেক রহমানের ঠিকানা, ফোন ও ফ্যাক্স নম্বর জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসব তথ্য নেই বলে জানানো হলে তিনি অন্য সোর্স থেকে তা সংগ্রহ করেন।
বিস্তারিত »

Siraj, Tariqul, Mamun to be charged with graft

dailystar_logo
Siraj, Tariqul, Mamun to be charged with graft
ACC okays charge sheets against them in Bhawal land lease scam
Staff Correspondent

The Anti-Corruption Commission (ACC) yesterday approved the charge sheet to be submitted soon against seven bigwigs, including former BNP ministers Shajahan Siraj and Tariqul Islam, in the case filed for abusing power in leasing 13 acres of forestland at Bhawal National Park in Gazipur. বিস্তারিত »

২০০ কোটি টাকা পাচারের অভিযোগ

16-01-10.jpg
shomokal.jpg
হকিকত জাহান হকি
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত এক বছরে সব মিলিয়ে কম-বেশি ২০০ কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে। নতুন-পুরনো মিলিয়ে এই পাচারের সঙ্গে দেশের ১৫ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী ও উচ্চপদস্থ এনজিও কর্মকর্তা জড়িত বলে দাবি করছে দুদক। দুদকের ভাষ্যমতে, নানাভাবে পাওয়া তথ্য-উপাত্ত ও অভিযোগের প্রাথমিক তদন্ত করা হচ্ছে। এর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে তদন্ত কাজে বেশ অগ্রগতি হয়েছে। সেখানে দুদক কিছু প্রমাণও পেয়েছে। নাম না প্রকাশের শর্তে দুদকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সমকালকে জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়। পাচার করা টাকার সন্ধানও মেলে বেশকিছু। বর্তমানে নির্বাচিত সরকারের আমলেও বিদেশে টাকা পাচার বন্ধ নেই। অনেকে অবৈধ প্রক্রিয়ায় টাকা পাঠাচ্ছেন। আগে যারা পাচার করেছিলেন তাদের বিরুদ্ধেও তদন্ত অব্যাহত আছে। দুদকের গোয়েন্দা কর্মকর্তারা তাদের ওপর কড়া নজর রাখছেন। এছাড়া অনেকে এ রকম বহু অভিযোগ করছেন। এগুলোও খতিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে এ অবধি ২০০ কোটি টাকা পাচারের অভিযোগ দুদক পেয়েছে। এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে এ রকম টাকা পাচারের অভিযোগ ওঠে। তখন এসব অভিযোগ তদন্ত করা হয়। ওই সময়ে দুদক শুধু তারেক ও মামুনের ২১ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা পাচারের তথ্যপ্রমাণ পায়। এছাড়া বাকি ১৭৮ কোটি ৬৫ লাখ টাকা পাচারের সঙ্গে যুক্ত ১৩ জন। বিস্তারিত »

হাজি মকবুলের দুটি মামলা প্রত্যাহার

top22.jpg
রহমান জাহিদ: আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি হাজি মকবুল হোসেনের দুটি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহারের আদেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ এএনএম বসির উল্লাহ এ আদেশ দেন।

ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু সরকারের সিদ্ধান্তসহ প্রত্যাহারের আবেদন আদালতে দাখিল করলে বিচারক এ আদেশ দেন। এ সময় হাজি মকবুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বিস্তারিত »

তারেক-মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

27-10-09.jpg
shomokal.jpg
সমকাল প্রতিবেদক

সিঙ্গাপুরে ২০ কোটি ৪১ লাখ ৮৪৩ টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম গতকাল রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। বিস্তারিত »

তারেক ও মামুনের বিরুদ্ধে দুদকের অর্থ পাচারের মামলা

palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক |
২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। বিস্তারিত »

তারেক ও মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২০ কোটি টাকা পাচারের মামলা দুদকের

27-10-09.jpg
Ittefaq_logo
।। ইত্তেফাক রিপোর্ট ।।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও তার ব্যবসায়িক পার্টনার গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএ-তে ২০ কোটি ৪১ লাখ টাকা পাচারের অভিযোগ করা হয়েছে। বিস্তারিত »

অর্থ পাচার মামলায় কোকোর বিরুদ্ধে চার্জশিট চূড়ান্ত


সমকাল প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলার চার্জশিট দিতে যাচ্ছে
দুদকের উপ-পরিচালক আবু সাঈদ আহেমদ গত সপ্তাহে মামলার তদন্ত প্রতিবেদনমোমো অব এভিডেন্সআকারে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছেনকমিশন অনুমতি দিলে কয়েক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনটি চার্জশিট আকারে আদালতে দাখিল করা হবেএ মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকে সম্পৃক্ত করে চার্জশিট দেওয়া হচ্ছে
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে দুদক সিঙ্গাপুর সরকারের সহায়তায় মামলার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে কালীন প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থের উস গোপন বা আড়াল করার জন্য ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে কোকো এই অর্থ পাচার করেন
এ বছরের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশন আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বেআইনিভাবে সিঙ্গাপুরে বাংলাদেশি মুদ্রার প্রায় ১৯ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেকোকোর বিরুদ্ধে ৯ লাখ ৩২ হাজার ৬৭২ দশমিক ৮১ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ দশমিক ১৫ সিঙ্গাপুর ডলার পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় ওই মামলা দায়ের করা হয়
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের হেনরি নুন অ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক লিম সিউ চ্যাং ২০০৪ সালের ১০ এপ্রিল জেডএএসজেড ট্রেডিং অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি রেজিস্ট্রেশন করেনএরপর এ কোম্পানির একমাত্র পরিচালক হিসেবে তিনি একই বছরের ১২ এপ্রিল সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিস ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করেনব্যাংক অ্যাকাউন্টটি পরিচালনার শর্তানুযায়ী কোকোর একক স্বাক্ষরে অথবা কোকো ও লিম সিউ চ্যাংয়ের যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে কোকোর ডুপ্লিকেট পাসপোর্টের (নং-আর ০৩৮১৪৭১) প্রথম ৫ পাতার ফটোকপি এবং লিম সিউ চ্যাংয়ের আইডি কার্ডের ফটোকপি ব্যাংকে জমা দেওয়া হয়একই সঙ্গে জমা দেওয়া কোম্পানির রেজুলেশনে কোকোর স্বাক্ষর রয়েছে
আরাফাত রহমান কোকো বর্তমানে ব্যাংককে চিকিসাধীনগত বছরের ১৯ জুলাই তাকে প্যারোলে মুক্তি দিয়ে চিকিসার্থে ব্যাংকক পাঠানো হয়এখনো তিনি জামিনে মুক্ত আছেন

 

তথ্যসূত্র: http://www.samakal.com.bd/details.php?news=13&action=main&option=single&news_id=4435&pub_no=48