ইউনিজয় English

'খাল/লেক দখল' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

জলাশয় ভরাট করে আবাসিক প্রকল্প রাজউক কি সব আইন কানুনের উর্ধ্বে


কেরানীগঞ্জের এ এলাকাটি এক সময় জলাবদ্ধ ছিলসেখানে ঝিলমিল প্রকল্পের জন্য মাটি ভরাট করা হয়েছে সমকাল

অমিতোষ পাল
যত দোষ বেসরকারি হাউজিং এস্টেটগুলোরপান থেকে চুন খসলেই তাদের রেহাই নেই অথচ ধোয়া তুলসীপাতা যেন রাজউকতাদের সব দোষই মাফজলাশয় ভরাট করে আবাসিক প্রকল্প বাস্তবায়ন করলে তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়এদিকে রাজউক নিজেই যে জলাশয় ভরাট করে আবাসিক প্রকল্প বাস্তবায়ন করছে, সেদিকে কারও নজর নেইরাজউকের বাস্তবায়নাধীন বেশিরভাগ প্রকল্পের জন্য নিচু ও কৃষি জমি ভরাট, বসতভিটা উচ্ছেদ ও গাছপালা কেটে সাবাড় করা হচ্ছেজলাধার সংরক্ষণ আইন মানা হচ্ছে নারক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে রাজউকসরেজমিন ঘুরে এসব চিত্র চোখে পড়েছেঅবশ্য রাজউক বলেছে, জলাশয় নয়, কিছু নিচু জমি ভরাট করা হয়েছেভালো কিছু করতে হলে সামান্য ছাড় দিতেই হয়প্রশ্ন উঠেছে, সামান্য এই ছাড় শুধু রাজউকের জন্য কেন?
জানা গেছে, ১৯৯১ সালে রাজধানীর অদূরে পরিকল্পিত আবাসিক কাম দাফতরিক উপশহর গড়ে তোলার উদ্যোগ নেয় রাজউকসে অনুযায়ী নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশে ১ হাজার ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়এখানে ৩০ হাজার প্লট তৈরির
পরিকল্পনা আছেইতিমধ্যে কয়েক দফায় প্রায় ১৫ হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়েছেআগামী আগস্ট মাসে আরও ৬ হাজার প্লট বরাদ্দ দেওয়া হতে পারেএই বিশাল এলাকায় এক দশক আগে জলাশয় ছাড়া আর কিছু চোখে পড়ত নাগত কয়েক বছর ধরে ওই জলাশয় দেদার ভরাট করা হয়েছেএছাড়া গাছপালাগুলো কেটে সাবাড় করা হয়েছে পুরনো বসতিদের উচ্ছেদ করা হয়েছেপুরো এলাকায় এখন বালুমাটি ছাড়া আর কিছু চোখে পড়ে না
রাজউক সূত্র জানিয়েছে, পূর্বাচল আবাসিক প্রকল্পের ৪০ শতাংশ জায়গা ইতিমধ্যে ভরাট করে ফেলা হয়েছে২০ শতাংশ রাস্তার কাজ হয়েছেব্রিজ, লিংক রোডের কাজ শুরু হয়েছেফ্লাইওভারের জন্য ঠিকাদার খোঁজা হচ্ছেবর্তমানে দেখে বোঝার উপায় নেই, কয়েক বছর আগেও এখানে বিশাল জলাশয় ছিল
পূর্বাচল প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত কামাল হোসেন সমকালের কাছে অভিযোগ করেন, পূর্বাচল প্রকল্পে কিছু বাড়ি ছাড়া আর কিছুই ছিল নাঅন্যান্য অংশে সারা বছর পানি থাকতসেখানে আমন ধান হতোএসব জায়গা ভরাট করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছেআরও বিস্ময়কর হলো, যাদের জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেই ক্ষতিগ্রস্তরা প্লট পাননিঅবশ্য পূর্বাচল প্রকল্পের পরিচালক এবিএম রফিকুল ইসলাম খান সমকালকে বলেন, এখানে জলাশয় নয়, কিছু নিচু জায়গা ছিলআর নিচু জায়গায় পানি জমে থাকবে_ এটাই স্বাভাবিকতবে ক্ষতিগ্রস্তরা এবার প্লট পাবেনতাদের জন্য ১ হাজার প্লট সংরক্ষিত আছে বলে তিনি জানান
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), প্ল্যানার্স অ্যাসোসিয়েশন, পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, রাজউক নিজেই পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে রাজধানীর চারপাশে আবাসিক প্রকল্পের নামে পরিবেশ বিপর্যয় ডেকে আনছেপূর্বাচল নতুন শহর প্রকল্প, উত্তরা সম্প্রসারিত আবাসিক প্রকল্প (তৃতীয় পর্ব), কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প, নিকুঞ্জ, বারিধারা ও বাড্ডা পুনর্বাসন প্রকল্পের জন্য এ পর্যন্ত সাড়ে ৮ হাজার একর জমি ভরাট করা হয়েছেএসব স্থানে ছিল নিচু জমি, জলাশয়, খাল-বিল, পুকুর, ফসলি জমি, ফ্লাড ফ্লোর জোন বা বন্যাপ্রবাহ এলাকাএসব জমির কিছু স্থানে ছিল হাজার হাজার গাছপালা ও সৌন্দর্য বর্ধনকারী টিলাআবাসিক এলাকা তৈরির নামে হাজার হাজার মানুষকে এসব জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছেএক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য পাননিবরং অনাচারের প্রতিবাদকারীরা রাজউকের প্রতিহিংসার শিকার হয়েছেনকোনো প্রকল্পেরই সফল সমাপ্তি ঘটেনি
নাম প্রকাশ না করার শর্তে রাজউকের একাধিক কর্মকর্তা বলেন, পরিকল্পিত আবাসিক এলাকার নামে এসব এলাকায় কার্যত উন্নতমানের বস্তি গড়ে তোলা হচ্ছে তারা বলেন, রাজনৈতিক সরকারগুলো তাদের অনুগত ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়সেই প্লটও শেষ পর্যন্ত বরাদ্দপ্রাপ্তরা রাখেন নাবিত্তশালীদের কাছে বিক্রি করে দেনতারা ইচ্ছেমতো বাণিজ্যিক ভবন গড়ে তোলেনবিগত সরকারের আমলে বারিধারায় কূটনৈতিক পল্লীতে লেকের পাশেই একটি শিল্প সংগঠনকে প্লট বরাদ্দ দেওয়া হয়কিন্তু কূটনীতিকরা সেখানে শিল্প কারখানা স্থাপনে আপত্তি তোলেনসম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিলে মন্ত্রণালয় ওই শিল্প সংগঠনকে অন্যত্র প্লট দেওয়ার সুপারিশ করেছেএভাবে গুলশান লেকের পাড়েও লেক ভরাট করে একাধিক প্লট বরাদ্দ দেওয়ার নজির সৃষ্টি করেছেএমনকি রাজউকের এক সাবেক চেয়ারম্যানও লেক ভরাট করে প্লট বরাদ্দ নিয়েছেনএছাড়া একজন সাবেক মন্ত্রী, একটি সরকারি সংস্থার সাবেক প্রধান প্রকৌশলী, একজন মেয়র, একজন পরিবেশবাদীকেও গুলশান লেক ভরাট করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছেবিগত সরকারের আমলে পূর্তমন্ত্রী মির্জা আব্বাস ও তকালীন চেয়ারম্যান শহীদ আলমের নেতৃত্বে এসব অনাচার হয়েছে সবচেয়ে বেশি
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম সমকালকে বলেন, রাজউকের প্লট বরাদ্দ প্রক্রিয়া মানেই দুর্নীতিএটার অবসান হওয়া দরকারবলা হচ্ছে, রাজধানীবাসীর বাসস্থানের সংস্থান ও পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার জন্য এটা করা হচ্ছেকিন্তু বাস্তবে এটা কাজেই আসছে নাকারণ হিসেবে রাজউকের একাধিক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, বর্তমানে কমবেশি ৮ হাজার ব্যক্তিকে প্লট বরাদ্দের প্রক্রিয়া চলছেকিন্তু এসব প্লটে ১ লাখ ৬০ হাজার ফ্ল্যাট তৈরি করা সম্ভবরাজউক নিজ উদ্যোগে গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ফ্ল্যাট তৈরি করতে পারেএতে সমসংখ্যক পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা যায়এভাবে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলাও সম্ভবঅন্যথায় প্লট বরাদ্দ দিয়ে কেবল জলাশয় ভরাট হবে ও কিছু লোক সুবিধাভোগী হবেকিন্তু নগরবাসীর বাসস্থানের সংকুলান হবে না
সরেজমিন কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় দেখা যায়, বিস্তীর্ণ নিচু এলাকাকে বালু দিয়ে ভরাট করা হয়েছেকেরানীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কের সংযোগস্থলে দাঁড়িয়ে প্রকল্প এলাকায় তাকালে দেখা যায়, কেবলই ধু ধু বালুরাশিবালুর ওপর দিয়ে কিছু পাইপ টেনে নেওয়া হয়েছেদুএক স্থানে গজিয়ে উঠেছে ঘাস ও ছোট গাছপালাএর মাঝ দিয়ে চলে গেছে বিদ্যুতের ভারি লাইন স্থানীয়রা জানান, ঝিলমিল প্রকল্প তৈরির ক্ষেত্রেও চলেছে জলাশয় ভরাট ও দেদার বৃক্ষকর্তনরাজউক জানিয়েছে, পূর্বাচল ও উত্তরার প্লট বরাদ্দ কার্যক্রম শেষ হলে ঝিলমিল প্রকল্পেও প্লট বরাদ্দ দেওয়া হবে

 

তথ্যসূত্র:http://www.samakal.com.bd/details.php?news=13&action=main&option=single&news_id=4630&pub_no=49

গুলশান লেকের জমি ভরাট করে প্লট বরাদ্দ : মূল হোতা রাজউক


 

ওমর ফারুক

রাজধানীর গুলশানে দুটি লেকের জমি ভরাট করে গত ৪৪ বছরে প্রায় ২৫০টি প্লট বরাদ্দ দিয়েছে রাজউকএই অপকর্মকে হালাল করতে আবাসিক এলাকার মূল নকশা পরিবর্তন ও ঘষামাজা করা হয়েছেএসব প্লটের বেশিরভাগই নিয়েছেন প্রতিটি ক্ষমতাসীন দলের প্রভাবশালীরাষাটের দশকের গোড়ার দিকে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণের মাধ্যমে ঢাকা শহরের উত্তর দিকে গুলশান আবাসিক এলাকা গড়ে তোলার কাজ শুরু হয়এজন্য ১৯৬৫-৬৬ সালে তকালীন ঢাকা ইম্প্রভমেন্ট ট্রাস্ট-ডিআইটি (বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক) লে-আউট প্লান তৈরি করেপুরনো লে-আউট প্লানে দেখা গেছে, গুলশান আবাসিক এলাকার পূর্ব ও পশ্চিম দিকে বিস্তীর্ণ জমি জলাশয়ের জন্য রাখা ছিলআবাসিক এলাকার বাইরে জলাশয়ের দিকে প্রচুর জমি স্লোপ এন্ড বুশ ল্যান্ড’ (ঢাল ও ঝোপঝাড়পূর্ণ জমি) হিসেবে চিহ্নিত করে রাখা হয়এরপর গুলশানের পশ্চিম দিকে বনানী ও পূর্বদিকে বারিধারা আবাসিক এলাকা তৈরি করে রাজউকতখন গুলশান ও বনানী এবং গুলশান ও বারিধারার মাঝখানে নিু জলাভূমি রেখে দেয়া হয়রাজউক গুলশানের পশ্চিম ও পূর্বদিকে দুটি মনোরম লেক তৈরির পরিকল্পনা নেয়কিন্তু ষাটের দশক থেকেই জলাভূমির ঢালের বেতগাছের ঝোপঝাড় কেটে জমি দখল করে নিতে থাকেন সংলগ্ন প্লট মালিকরাস্বাধীনতার পর এ দখলবাজি বেড়ে যায়জমির দাম বেড়ে গেলে প্রতিটি সরকারের আমলেই প্রভাবশালীরা লেকের জমিতে প্লট সৃষ্টির জন্য রাজউককে চাপাচাপি করেসুযোগ পেয়ে রাজউকের দুর্নীতিবাজ কর্মকর্তারাও ফায়দা হাসিলের মাধ্যমে প্রভাবশালীদের তুষ্ট করতে এগিয়ে আসেঅভিযোগ রয়েছে, প্রভাবশালীদের খুশি করতে রাজউক অত্যন্ত গোপনে আবাসিক এলাকার নকশায় পরিবর্তন এনে লেকের জমিতে প্লট সৃষ্টি করেছেঅনেকে নিজ প্লটের সঙ্গে লেকের জমি সংযুক্ত করে রাজউক থেকে বরাদ্দ নিয়ে নেয়এ ধরনের প্লটে বর্তমানে পাকা ভবন এমনকি বহুতল ভবনও রয়েছেশাহজাদপুরের মরিয়ম টাওয়ার লেক দখলবাজির বড় দৃষ্টান্ত বলে সংশ্লিষ্টরা মনে করেনএভাবে লেকের জমি দখল নিয়ে প্রতিযোগিতা চলেদখলদারদের মধ্যে একটি বৃহ কোম্পানির নামও রয়েছেতত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই কোম্পানির রাহুগ্রাস থেকে জমি উদ্ধার করা হয়দখলে রাখার সময় ওই কোম্পানি লেকের প্রায় ১৫ বিঘা জমি ভরাট করে ফেলেছে

অনুসন্ধানে দেখা গেছে, গুলশান আবাসিক এলাকার জন্য ১৯৬৫-৬৬ সালে প্রণীত লে-আউট প্লানের সঙ্গে ১৯৯৩ সালে প্রণীত প্লানের মিল নেইপুরনো লে-আউট প্লানে আবাসিক এলাকার পূর্ব ও পশ্চিম দিকে যে জায়গাগুলোকে স্লোপ এন্ড বুশ ল্যান্ডহিসেবে চিহ্নিত করা ছিল, সেগুলোতে প্লট তৈরি হয়েছেপুরনো প্লানে লেকের জন্য নির্ধারিত জমি আঁকাবাঁকা থাকলেও নতুন প্লানে লেককে সমান্তরাল রেখার মতো করে ফেলা হয়েছেএর ফলে লেক থেকে যে জমি বের হয়েছে সেগুলো প্লট তৈরি করেছে রাজউকরাজউকের এক কর্মকর্তার মতে, লেকের জমিতে প্লট সৃষ্টি করতে গিয়ে মূল লে-আউট প্লানে ঘষামাজা পর্যন্ত করা হয়েছেএভাবে লেকের জমিতে প্লট তৈরি করা হয়েছে প্রায় আড়াইশ

জানা গেছে, ১৯৯৯ সালের ৮ ফেব্রয়ারি ভূমি মন্ত্রণালয় গুলশান লেকের ১৪.৬৮ একর জমি অবমুক্ত করে দেয়এরপর রাজউক লেকের জমিতে ৫৭টি প্লট সৃষ্টি করে প্রভাবশালীদের মাঝে বরাদ্দ দেয়লেক দখল ঠেকাতে রাজউক ১৯৯৯ সালে দখলদারদের একটি তালিকা তৈরি করেএ তালিকায় শতাধিক প্রভাবশালীর নাম পাওয়া যায়২০০০ সালে রাজউক অভিযান পরিচালনা করলেও দখলদারদের প্রভাবের কারণে ওই অভিযান বেশিদিন চলতে পারেনিকতিপয় দখলদার তাদের ভবনে ভাড়ায় বসবাসরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা বিঘিœত হতে পারে এমন আশংকা ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে রাজউকের উচ্ছেদ অভিযান স্তিমিত হয়ে যায়

জানা গেছে, লেক রক্ষায় লেকের চারদিকে পায়ে হাঁটার জন্য ওয়াকওয়ে এবং গাড়ি চলাচলের জন্য ড্রাইভওয়ে নির্মাণসহ প্রতিরক্ষামূলক বিভিন্ন কার্যাদি সম্পন্ন করতে ২০০৩ সালে রাজউক একটি প্রকল্প হাতে নেয়এর ব্যয় ধরা হয় প্রায় ৩০০ কোটি টাকাকিন্তু পরিকল্পনা কমিশনের একের পর এক জিজ্ঞাসা এবং অর্থের অভাবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেনি রাজউকএরপর থেকে ঝিমিয়ে ঝিমিয়ে চলছে লেকের উন্নয়ন কাজসরেজমিন ঘুরে দেখা গেছে, গুলশান লেকের বনানী অংশ ও বারিধারা অংশে এ পর্যন্ত ওয়াকওয়ে ও ড্রাইভওয়ে তৈরি হয়েছেএর ফলে দুটি অংশে লেক নিরাপদ হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বনানীতে টিএন্ডটির কড়াইল বস্তি, নিকেতন আবাসিক এলাকা, গাউসুল আজম মসজিদের পাশে এবং শাহজাদপুরের মরিয়ম টাওয়ার থেকে শুটিং ক্লাব পর্যন্ত বিস্তীর্ণ এলাকাএসব এলাকায় রাজউক এখনও লেকের সীমানা নির্ধারণ করতে পারেনিমূলত এসব এলাকাতেই বিভিন্ন সময়ে লেক দখলের ঘটনা ঘটছে

এদিকে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মোঃ মমতাজউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ২০১০ সালের ৩১ জানুয়ারির মধ্যে গুলশান-বনানী ও গুলশান-বারিধারা লেকের দখলদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং লেকের সীমানা নির্ধারণ ও আয়তন নির্ণয়ের নির্দেশ দিয়েছে

 

তথ্যসূত্র: http://jugantor.info/enews/issue/2009/07/16/news0437.php

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয়: রাজধানীর ৪৩টি খাল ‘নিখোঁজ’


আশিস সৈকত

ধোলাইখালসহ রাজধানীর ৪৩টি খাল বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভুমি মন্ত্রণালয়তবে কাগজপত্রে এখনো এ খালগুলোর অস্তিত্ব আছেকিন্তু খতিয়ান, দাগ নম্বর ধরে এলাকায় গিয়ে এগুলো খুঁজে পাওয়া যাবে নাখাল ভরাট করে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন, টিনশেড বাড়িঘর, দোকানপাট

ভুমি মন্ত্রণালয় থেকে এ ধরনের তথ্য পাওয়ার পর ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সব কটি খাল খুঁজে বের করতে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেকমিটি এসব খালের সীমানা নির্ধারণ করে কমিটিকে জানাতেও বলেছেদখলদার যারাই হোক না কেন এসব খাল উদ্ধারে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি

জানা গেছে, কমিটি ছয় মাসের মধ্যে এসব খালের সীমানা নির্ধারণ করে উদ্ধারকাজ শুরুর জন্য উদ্যোগ নেবেএ জন্য আগামী মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে

কমিটি মনে করে, এই ৪৩টি খাল বের করে তা গভীরভাবে খনন করা উচিতপ্রয়োজনে এসব খালের দুই পাড় পাকা করে দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়যাতে করে ভবিষ্যতে এসব খাল আর বেদখল না হয়

মন্ত্রণালয় থেকে কমিটিকে জানানো হয়, বর্ষায় ঢাকার জলাবদ্ধতা কমিয়ে আনতে বিদ্যমান খালগুলো পরিষ্ককারের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসাএ ছাড়া বিদ্যমান খাল স্থায়ীভাবে সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় একটি মহাপরিকল্পনা তৈরির কাজ শুরু কথা জানানো হয়েছে কমিটিকেএক হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্পের আওতায় ২০১২ সালের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নগরের খাল উদ্ধার ও উন্নয়ন করার কথা

কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, রাজধানীর খালগুলো যেকোনো মূল্যে উদ্ধার করতে হবেএ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবেতিনি বলেন, অনেক খালের ওপর বহুতল ভবনও হয়ে গেছে বলে কমিটি জানতে পেরেছেপ্রয়োজনে এসব ভবন ভেঙে খাল উদ্ধার করতে হবে

কমিটির সভাপতি বলেন, কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয় রাজধানীকে বাঁচাতেই খাল উদ্ধার করতে হবেতিনি বলেন, শুধু খাল নয়, অবৈধ দখলদারদের হাত থেকে নদীর জায়গা ফিরিয়ে আনার জন্য সারা দেশে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছেচিঠি পাওয়ার পর তিন মাসের মধ্যে জেলা প্রশাসকদের প্রতিবেদন দিতে হবে

 

তথ্যসূত্র: http://www.prothom-alo.com/mcat.news.details.php?nid=MTY1NTQ2&mid=MQ==