
সুপ্রিম কোর্ট প্রতিবেদক
প্রথম আলোয় ‘৩১৫ মিনিটে ২৯৮ মামলায় আদেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করায় পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদনের লেখকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ ব্যাখ্যা চেয়েছেন।
প্রথম আলোর প্রকাশক মাহফুজ আনাম, সম্পাদক মতিউর রহমান ও সংশ্লিষ্ট প্রতিবেদনের লেখক মিজানুর রহমান খানকে আগামী ১৮ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুন্সী আহসান কবীরের দায়ের করা আদালত অবমাননার মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত এসব আদেশ দেন। গত সোমবার মামলাটি দায়ের করা হয়।
গতকাল বিকেলে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা এ মামলার শুনানি হয়। মুন্সী আহসান নিজেই শুনানি করেন। তিনি আদালতকে বলেন, গত ৯ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এ ধরনের প্রতিবেদন আদালত অবমাননাকর।
আদালত এ সময় বলেন, ‘এতে আপনার কী? আপনার সম্পর্কে তো কিছু লেখা হয়নি। আপনি আসছেন কেন?’
বিস্তারিত »
পোষ্ট করা হয়েছে নভেম্বর 12, 2008 তারিখে
মন্তব্য(0)