ইউনিজয় English

'সমকাল' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

shomokal.jpg
ভোলায় ফের সাড়ে ৪ কোটি টাকার গোপন টেন্ডার!
ভোলা প্রতিনিধি
ভোলা এলজিইডির ৯ কোটি টাকার গোপন টেন্ডার নিয়ে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ওই মামলায় উভয় গ্রুপের ৩ ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গত ১৮ আগস্ট দুপুর থেকে দু’দিনব্যাপী কয়েক দফায় এ সংঘর্ষ হয়। এদিকে ৩ দিনের মাথায় আবারও সাড়ে চার কোটি টাকার গোপন টেন্ডারের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। আজ টেন্ডার নং ৫/২০১০-১১-এর তিন কোটি টাকার দরপত্র বিক্রির শেষ তারিখ হলেও বিষয়টি গোপন রাখায় সাধারণ ঠিকাদাররা সিডিউল কিনতে পারেননি। টেন্ডার নং ০৬/২০১০-১১-এর দেড় কোটি টাকার নোটিশটিও গোপন রাখা হয়েছে। একের পর এক গোপন টেন্ডারের ঘটনায় সাধারণ ঠিকাদার ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিস্তারিত »

নিজামী মুজাহিদ সাঈদী ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

01-07-102.jpg
shomokal.jpg
৬ দিনের রিমান্ড
মাহবুব আলম লাবলু
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী শিগগিরই মুক্তি পাচ্ছেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় গতকাল তারা জামিন পেলেও যুদ্ধাপরাধ, রাষ্ট্রদ্রোহ, হত্যা, গাড়ি-বাড়িতে অগি্নসংযোগের মতো গুরুতর অপরাধ সংক্রান্ত মামলার জালে তাদের আটকে ফেলা হচ্ছে। গতকাল বুধবার ৫টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেককে ১৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের আরও একাধিক মামলায় গ্রেফতার দেখানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। গতকাল তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পর্যায়ক্রমে তাদের রিমান্ডে নেওয়া হবে। এ মামলাগুলোর তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই শুরু হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার ‘গ্রাউন্ড ওয়ার্ক’। যুদ্ধাপরাধীদের দেশ ত্যাগের ব্যাপারেও নতুন করে বিমানবন্দরে আরোপ করা হয়েছে কড়াকড়ি। বিস্তারিত »

খোকার বিরুদ্ধে দুর্নীতি মামলা

shomokal.jpg
সমকাল প্রতিবেদক
মিথ্যার আশ্রয় নিয়ে ৪৯ জন কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে ঢাকা সিটি কর-পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টায় দুদকের সহকারী পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। বিস্তারিত »

নিজামী মুজাহিদ সাঈদী গ্রেফতার

30-06-102.jpg
shomokal.jpg
সমকাল প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। বিকেলে জাতীয় প্রেসক্লাবের একটি আলোচনা সভা থেকে বের হওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে নিজামীকে, সাভারের জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মুজাহিদ এবং রাজধানীর শহীদবাগের বাসা থেকে সাঈদীকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা অংশ নেয়। গ্রেফতারের পর তাদের মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতদের আজ আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামি জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে রাজধানী ও এর বাইরে গ্রেফতার হয়েছে অর্ধশতাধিক। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা গতকাল রাতেই জোরদার করা হয়েছে। বিস্তারিত »

ছাত্রলীগের হামলায় ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের ৩০ নেতাকর্মী আহত

22-06-101.jpg
shomokal.jpg
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয় তাদের। গুরুতর আহত সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসিরকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতাদের ওপর এ হামলা চালানো হয়। ছাত্রদল উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে। এ দাবিসহ তিন দফা দাবি বাস্তবায়ন করা না হলে ১ জুলাই থেকে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। বিস্তারিত »

সাঈদীসহ ৪ জনের বিরুদ্ধে জাকাতের টাকা আত্মসাতের মামলা

shomokal.jpg
সমকাল প্রতিবেদক
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চারজনের বিরুদ্ধে জাকাতের টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে ইসলামিক ফাউন্ডেশন। মামলায় চারজনের বিরুদ্ধে অবৈধভাবে জাকাত বোর্ডের ১ কোটি সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী বাদী হয়ে সোমবার সকালে শেরেবাংলানগর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর দুপুরে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত »

মেয়র পদে তিন প্রার্থীর ঋণ ২৭৭ কোটি টাকা

shomokal.jpg
কাজী আবুল মনসুর/রুবেল খান, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি প্রার্থীর ব্যাংক ঋণের পরিমাণ ২৭৭ কোটি টাকারও বেশি। বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আলম মঞ্জুর ব্যাংক ঋণের পরিমাণ ১৬৩ কোটি, জাতীয় পার্টি প্রার্থী সোলায়মান শেঠের ব্যাংক ঋণ ৯৬ কোটি ১০ লাখ এবং জামায়াতের আফসার উদ্দিনের ব্যাংক ঋণ ১৮ কোটি ১৫ লাখ টাকা। এসব প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি প্রার্থী সোলায়মান শেঠের বিশাল পরিমাণ ঋণ থাকলেও মাসিক আয় দেখিয়েছেন মাত্র ২০ হাজার টাকা! আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন চৌধুরীর কোনো ব্যাংক ঋণ নেই। বিস্তারিত »

দুর্নীতির মামলায় শেখ হেলাল সস্ত্রীক কারাগারে

Ittefaq_logo
০ কোর্ট রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও সংসদ সদস্য শেখ হেলালকে দুর্নীতি মামলায় সস্ত্রীক কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। গতকাল রবিবার আত্মসমর্পণের পর তাদের সন্ধ্যা ছয়টায় কারাগারে পাঠানো হয়। ঢাকার বিশেষ জজ আদালত -৩ এর বিচারক মোজাম্মেল হোসেন এই আদেশ প্রদান করেন। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক কারা-কর্মকর্তা সাংবাদিকদের জানান, এরপর চিকিৎসার জন্য রাত সোয়া ৮টার দিকে তাদের গুলশানের সিকদার মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বিস্তারিত »

বরিশালে ছাত্রলীগ এখন নিজেরাই নিজেদের শত্রু

shomokal.jpg
পুলক চ্যাটার্জি, বরিশাল ব্যুরো
বরিশালে বেপরোয়া ছাত্রলীগ এখন নিজেরাই নিজেদের শত্রু। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে ছাত্রলীগ একের পর এক সহিংসতা চালাচ্ছে। মহাজোট সরকার গঠনের পর ছাত্রলীগের সহিংসতা শুরু হয়। মেডিকেল কলেজ, বিএম কলেজ ও পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বিবদমান গ্রুপগুলো আধিপত্য বিস্তারের জের ধরে নিজেরাই বারবার সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ছাত্রলীগের সংঘাত-সহিংসতা চরম পর্যায়ে পেঁৗছলে লোক দেখানোর জন্য দু-এক নেতাকে সাময়িক বরখাস্ত এবং পরিস্থিতি শান্ত হলে আবার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেওয়ায় ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের এ অপতৎরতার কারণে স্থানীয় আওয়ামী লীগও এখন বিব্রত। বিস্তারিত »

ঢাবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : আহত ১৫

5-05-10.jpg
shomokal.jpg
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ফের গোলাগুলি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার ভোরে হাজী মুহম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। এ সময় হল শাখার সহ-সভাপতির কক্ষসহ তিনটি কক্ষে আগুন দেওয়া হয়। কক্ষে থাকা বঙ্গবন্ধুর বাঁধানো একটি ছবিও পুড়ে যায়। ভাংচুর করা হয় প্রায় ২০টি কক্ষ। কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। দা-চাপাতি দিয়ে তাদের আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে আরেকজনকে। বাকিরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছে। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »