হাইকোর্টের রুল : বাবর ও আববাসের আটকাদেশ কেন অবৈধ নয়?

কাগজ প্রতিবেদক :
সাবেক বিএনপি-জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও পূর্তমন্ত্রী মীর্জা আববাসকে দেওয়া আটকাদেশ কেন অবৈধ নয় - জানতে চেয়ে রুলনিশি জারি করেছে হাইকোর্ট । গতকাল পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ এ রুলনিশি জারি করেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক নোটিশের মাধ্যমে বাবরকে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। ওই আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করলে গতকাল ওই রুলনিশি জারি করেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামর”ল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ রুলজারি করেছেন। বিস্তারিত »
মন্তব্য(0)

