ইউনিজয় English

'খাল ইজারা' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

রাষ্ট্রপতির স্ত্রীর নেওয়া খাল ফেরতের জন্য চিঠি, ইজারা বাতিল হচ্ছে

1stlady.jpg
palo_logo.gif
বিশেষ প্রতিনিধি
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী ও ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের সভাপতি ড. আনোয়ারা বেগমের নামে ইজারা নেওয়া খালের জমি ফেরত নিতে সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল রোববার ওই স্কুলের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে বলা হয়, বৃহত্তর জনস্বার্থে এ জমি ফেরত দেওয়া হচ্ছে। স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান প্রথম আলোকে জমি ফেরতের জন্য চিঠি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি বলেন, স্কুলের জন্য বন্দোবস্ত নেওয়া যে জায়গাটি খালের বলে বলা হচ্ছে, প্রকৃতপক্ষে তা এখন খাল নয়, ভরাট হয়ে যাওয়া জায়গা।

এ চিঠির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির স্ত্রীর নামে নেওয়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের ইজারা বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের পক্ষ থেকে জমি ফেরত নেওয়ার চিঠি বাহক মারফত ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই স্কুলের প্যাডে (স্নারক নং-বকস/০৩৫/০৮-তারিখ ১০-৮-২০০৮) ভূমিসচিব বরাবর লেখা চিঠিতে বলা হয়, সম্প্রতি স্কুলের অনুকূলে বন্দোবস্তকৃত রামচন্দ্রপুর মৌজার ৩৩ শতাংশ জমি সম্পর্কে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে স্কুল পরিচালনা কমিটি গত ৫ আগস্ট এক সভায় মিলিত হয়। সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত »

নানা অনিয়মের বেড়াজালে রাষ্ট্রপতি পরিবার

3939_1.jpg
Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
নিজের নামে অবৈধভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্ত্রীর নামে খাল আর পুত্রের নামে জমিদখলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সৃষ্টি করেছেন এক রাজকীয় অনিয়মের ইতিহাস। এসব করতে গিয়ে তিনি সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন থেকে বাংলাদেশের প্রচলিত আইন-কানুনকে লংঘন করেছেন। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার ৪৮ ঘন্টার মধ্যে স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগমের নামে খাল বরাদ্দ নিয়েছেন। আর জোট সরকারের রাষ্ট্রপতি থাকাকালে নিজের নামে করেছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল। মুন্সীগঞ্জে ইউনিভার্সিটি স্থাপনের কথা থাকলেও দীর্ঘদিন পরও সেখানে কোন ক্যাম্পাস স্থাপন করা হয়নি। পুত্রের নামে জোরপূর্বক রাজধানীর কুড়িলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমিদখল করা হয়েছে। পুত্রবধূর চা বাগানের জন্যও জমিদখলের অভিযোগ উঠেছে। প্রতিটি কাজেই হয়েছে সীমাহীন অনিয়ম আর দুর্নীতি। বিস্তারিত »

অনিয়মের শেষ নেই

3766_1.jpg
Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
রাষ্ট্রপতির স্ত্রীর তত্ত্বাবধানে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা নিয়েও ক্ষমতার অপব্যবহারের নজিরবিহীন ঘটনা ঘটেছে। সীমাহীন অনিয়ম আর প্রয়োজনীয় শর্ত পূরণ ছাড়াই মন্ত্রণালয়সহ ঘাটে ঘাটে তড়িঘড়ি অনুমোদন দিতে বাধ্য করা হয়। মুন্সীগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হলেও অদ্যাবধি তা হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের নামে দু’দফায় ঢাকা ও মুন্সীগঞ্জে জমি নেয়া হয়েছে। এ দুটি জমির মধ্যে নিচু এলাকা এবং খালের জমি রয়েছে। সর্বোপরি পদে পদে অনিয়ম-দুর্নীতি ঢাকতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাড়ে ৩ বছরে একবারের জন্যও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্ত করতে দেয়া হয়নি। শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা নামে এহেন সব ঘটনা ছাপিয়ে রাষ্ট্রপতির স্ত্রী ড. আনোয়ারা বেগম একুশে পদকও পেয়েছেন। এভাবেই রাষ্ট্রপতির স্ত্রীর স্বপ্ন পূরণ হয়।

শিক্ষা নিয়ে বাণিজ্যের একটি জলজ্যান্ত উদাহরণ হচ্ছে, ‘অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’ বা এডিইউএসটি। ২০০৪ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি বিশেষ সুবিধা নিয়ে চলছে। উপাচার্য স্বয়ং রাষ্ট্রপতির স্ত্রী হওয়ায় অনেক সময়ই অফিস তার কাছে চলে গেছে। বিস্তারিত »

রাষ্ট্রপতির স্ত্রীর নামে খাল প্রধান উপদেষ্টা তথ্য চেয়েছেন, টাস্কফোর্সের সভায় আলোচনা

palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের সভাপতি ড. আনোয়ারা বেগমের নামে খাল ইজারা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের কাছে। অন্যদিকে নদ-নদীর গতিপ্রবাহ ঠিক রাখতে গঠিত টাস্কফোর্সের সভায়ও এ বিষয়ে আলোচনা হয় এবং ইজারা বাতিলের তাগিদ দেওয়া হয়।

‘রাষ্ট্রপতির স্ত্রীর নামে খাল ইজারা’ শীর্ষক প্রতিবেদন গতকাল বুধবার প্রথম আলোয় প্রকাশিত হয়। এ খবরের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ভূমিসচিবকে লিখিতভাবে এ সম্পর্কে বিস্তারিত জানানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশের পর ভূমি মন্ত্রণালয় প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। আজ বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হতে পারে। বিস্তারিত »

রাষ্ট্রপতির স্ত্রীর নামে খাল ইজারা

khal.jpg
মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের এক বিঘা এলাকা তিন লাখ ৮৫ হাজার টাকায় স্থায়ী বন্দোবস্ত। জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘিত।
palo_logo.gif
শ্যামল সরকার
প্রচলিত আইন ও বিধিবিধান উপেক্ষা করে রাজধানীর পানিনিষ্কাশনের অন্যতম পথ মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের অংশবিশেষ অকৃষি খাসজমি দেখিয়ে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে। ২০০৬ সালে রাষ্ট্রপতি ড. অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ৪৮ ঘণটার মধ্যে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের সভাপতি ড. আনোয়ারা বেগমের নামে এ বন্দোবস্ত দেওয়া হয়। ড. আনোয়ারা রাষ্ট্রপতির স্ত্রী।

জানা যায়, স্কুলের পক্ষে অধ্যক্ষ ফারজানা হক ২০০৪ সালের ৩০ মার্চ জোট সরকারের আমলে ওই বন্দোবস্ত নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সহকারী সচিব আবদুল মতিন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি সচিব বরাবর চিঠি দেন। অবশ্য ভূমি মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকচ করে দেন। তবে দীর্ঘদিন পরে গত বছরের জুনে ৪০ ফুট প্রশস্ত রামচন্দ্রপুর খালের এক বিঘা এলাকা তিন লাখ ৮৫ হাজার ২০০ টাকায় স্থায়ী বন্দোবস্ত দিয়ে নিবন্ধনের পর দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

এখন আবার ওই খালের পাশে ব্যক্তি মালিকের জমির ওপরে কালভার্ট ও রাস্তা তৈরি করে সেখান থেকেও কিছু জমি ওই স্কুলের নামে ইজারা নেওয়ার প্রস্তুতি চলছে। এ জন্য ড. আনোয়ারা বেগম ওয়াসা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে।

২০০০ সালের মহানগর, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকার খেলার মাঠ, উন্নুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের ৫ ধারায় খেলার মাঠ, উন্নুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়, এরূপ কোনো জায়গা অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না, শ্রেণী পরিবর্তন করা যাবে না, ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। আইনের ৮ ধারায় বলা হয়েছে, এ আইনের অধীন অপরাধের জন্য পাঁচ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। বিস্তারিত »