ইউনিজয় English

'আমাদের সময়' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

সরকারের ১৮ মাসে জাবিতেই ছাত্রলীগের মধ্যে ১৩টি বড় সংঘর্ষ

top22.jpg
মহিউদ্দিন মাহী

মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই (জাবি) ছাত্রলীগ ১৩টির মতো বড় ধরনের সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পরে। এই সংঘর্ষের ঘটনায় দুই দফায় জাবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এমনকি ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৬ এপ্রিল পদত্যাগ করেন। বিস্তারিত »

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জাবি রণক্ষেত্র ভিসি ও সহকারী প্রক্টর লাঞ্ছিত, আহত ৫০

06-07-10.jpg
top22.jpg
জাহিদুর রহমান ও আদিত্য শুভ্র:

হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে ভিসি অধ্যাপক ডক্টর শরীফ এনামূল কবির ও সহকারী প্রক্টোর আ স ম ফিরোজুল হাসান লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া দফায় দফায় সংঘর্ষে উভয় গ্রুপের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ দু’জনসহ ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বিস্তারিত »

মহিউদ্দিন খান আলমগীরের দুর্নীতি মামলা বাতিল

top22.jpg
একই ধরনের দুদকের সব মামলা বাতিল হয়ে যাবে: ব্যারিস্টার রফিক

হিরা তালুকদার:

আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরের সম্পদের দুর্নীতির মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগও। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা লিভ টু আপিল গতকাল প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ খারিজ করে হাইকোর্টের রায়ই বহাল রাখেন। এতে করে মহিউদ্দিন খান আলমগীরের ১৩ বছর কারাদণ্ড হওয়া সম্পদের দুর্নীতি মামলাটি চূড়ান্তভাবে বাতিল হয়ে গেল। বিস্তারিত »

ফারুক হত্যামামলায় জামায়াতে ৩ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

top22.jpg
আফজাল হোসেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যামামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, ফারুক হত্যাকান্ডের অভিযোগে মতিহার থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা জামায়াত নেতাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। বিস্তারিত »

১৬ দিনের রিমান্ড, নিজামী মুজাহিদ সাঈদী কেন্দ্রীয় কারাগারে

top22.jpg
গ্রেফতার হওয়া মামলায় জামিন

মিলটন আনোয়ার ও রহমান জাহিদ:

গ্রেফতার হওয়া তিন জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভ-তিতে আঘাত দেওয়ার মামলায় জামিন দিলেও অপর পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকালে পৃথক পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন ও হাকিম এসকে তোফায়েল হাসান ও এসব আদেশ দেন। রাত ৮টার দিকে আটককৃতদের মুখ্য মহানগর আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বিস্তারিত »

নিজামী মুজাহিদ সাঈদী গ্রেপ্তার

30-06-10.jpg
top22.jpg
শাহজাহান আকন্দ শুভ, দীনেশ দাস, মিলটন আনোয়ার, রহমান জাহিদ, তোফাজ্জল হোসেন, হাসান জাভেদ:

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তারের পর এই শীর্ষ জামায়াত নেতাদের মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পল্টনের জামায়াতের ঢাকা মহানগর অফিস তল্লাশি করেছে। অন্যদিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিস বিপুল সংখ্যক পুলিশ ঘিরে রেখেছে। বিস্তারিত »

সিদ্ধিরগঞ্জে টেন্ডার জমা দেয়া নিয়ে আ’লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

top22.jpg
মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গতকাল সোমবার দুপুরে একটি টেন্ডারের সিডিউল জমা দেয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্তারিত »

শেখ হেলাল দম্পতি কারাগারে

top22.jpg
শাহজাহান আকন্দ শুভ ও রহমান জাহিদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন এমপি এবং তার স্ত্রী রূপা চৌধুরীকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বিকেলে তারা ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন। বিস্তারিত »

পিন্টুর জামিন স্থগিত

top22.jpg
হিরা তালুকদার: বিএনপি নেতা সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে বিডিআর বিদ্রোহ মামলায় হাইকোর্টের দেয়া স্থায়ী জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ মো. মোজাম্মেল হোসেন গতকাল পিন্টুর জামিনে ১০ দিনের স্থগিতাদেশ দেন। এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। বিস্তারিত »

ঢাবির মুহসীন হলে ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

top22.jpg
এম এম জসিম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মুহম্মদ মুহসীন হলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানা পুলিশ ৩ জনকে আটক করে। হল প্রভোস্ট ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল ভোরে হল সভাপতি শেখ মুহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের মধ্যে ৭-৮ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষের নেতাকর্মীদের ওপর রামদা, হকস্টিক, চাপাতি, রড এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »