ইউনিজয় English

'প্রথম আলো' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

সাংসদ মহীউদ্দীনের মনোনয়নপত্র বাতিল বৈধ

15-07-10.gif
palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের করা একটি লিভ টু আপিল আবেদন আজ খারিজ হয়ে গেছে। সর্বশেষ সংসদ নির্বাচনে তাঁর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেয়, হাইকোর্ট তা বৈধ বলে উল্লেখ করেন। এরই বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেছিলেন। আজ আপিল বিভাগ তাঁর আবেদনটি খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। বিস্তারিত »

সাংসদ ইলিয়াসের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগে মামলা

palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়া থানায় মামলা করেছেন ট্রাফিক সার্জেন্ট মো. শরীফুল ইসলাম। বিস্তারিত »

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় নিজামীকে জিজ্ঞাসাবাদ

palo_logo.gif
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্রের ব্যাপারে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিজামী ওই সময় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, নিজামী বেশির ভাগ প্রশ্নের কোনো জবাব দেননি।
মতিউর রহমান নিজামীকে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। গত ১৭ ফেব্রুয়ারি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা কার্যালয়ে এর আগে থেকেই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত »

রক্তক্ষয়ী সংঘর্ষ-গুলি আহত ৩৫, বিশ্ববিদ্যালয় থেকে ১৭ ছাত্র বহিষ্কৃত

06-07-102.jpg
palo_logo.gif
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবার বেপরোয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। দফায় দফায় এ সংঘর্ষের সময় প্রায় ১৬টি গুলিবিনিময় হয়েছে। আহত ব্যক্তিদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর সহকারী প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান রিকশায় করে এক কর্মীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়ার সময় হামলার শিকার হন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পরপরই উপাচার্য শরীফ এনামুল কবির প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। পরে সিন্ডিকেট সভায় ১৭ জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত »

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জামিন, আট মামলায় গ্রেপ্তার

01-07-101.jpg
palo_logo.gif
নিজামী মুজাহিদ সাঈদীর ১৬ দিনের রিমান্ড
নিজস্ব ও আদালত প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায় গত মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে অন্য পাঁচ মামলায় রিমান্ডের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন। রাতেই তাঁদের কারাগারে পাঠানো হয়। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় তাঁরা জামিন পেয়েছেন। বিস্তারিত »

আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা

30-06-101.jpg
palo_logo.gif
নিজামী, মুজাহিদ ও সাঈদী গ্রেপ্তার
নিজস্ব ও আদালত প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী গতকাল মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির না হওয়ায় গতকালই আদালত জামায়াতের এই তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিস্তারিত »

নাটোরে দরপত্র জমার সময় যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, আটক ১০

palo_logo.gif
নাটোর প্রতিনিধি
নাটোরে দরপত্র জমা দেওয়ার সময় যুবলীগের সমর্থক ঠিকাদারদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের একজন দাবি করেছেন, হামলার সময় প্রতিপক্ষ তাঁর ওপর এসিড ছুড়ে মারে। অন্য ব্যক্তিরা আহত হয়েছেন লাঠির আঘাত ও দায়ের কোপে।
এসিডদগ্ধ যুবলীগের কর্মী মধু (২৮) ও রামদায়ের আঘাতে গুরুতর আহত সারোয়ারকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বেলালসহ (৩২) অন্য তিনজন নাটোরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিরা সবাই প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকার সমর্থিত যুবলীগের কর্মী। বিস্তারিত »

ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

palo_logo.gif
বগুড়ায় তিন কোটি টাকার দরপত্র ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার তিন কোটি টাকার দরপত্র ছিনতাই হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসব দরপত্র ছিনতাই করে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ এই দরপত্র বাতিল করেছে। বিস্তারিত »

ঢাকা বিশ্ববিদ্যালয়

palo_logo.gif
ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ২৫ নেতা-কর্মী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কসহ অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার মামলা প্রত্যাহার করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ওই ঘটনা ঘটে। বিস্তারিত »

কালিয়াকৈরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

palo_logo.gif
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »