ইউনিজয় English

'দৈনিক যুগান্তর' ক্যাটাগরীতে অন্তর্ভুক্ত নিউজসমূহ

নিজামী মুজাহিদ সাঈদী ১৬ দিনের রিমান্ডে

01-07-10.jpg
Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
নিজামী, মুজাহিদ ও সাঈদীকে রাজধানীর ৫টি থানায় দায়ের হওয়া পৃথক ৫ মামলায় ১৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার অভিযুক্তদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ওইসব থানার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য মোট ৪৭ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার বিভিন্ন মহানগর হাকিম আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া যে মামলার ওয়ারেন্ট বলে অভিযুক্তদের মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল সে মামলায় আদালত নিজামী, মুজাহিদ ও সাঈদীকে জামিন দিয়েছেন। আর পল্লবী ও কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় নিজামী-মুজাহিদকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া রাজশাহীর মতিহার থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ওই তিনজনকে এবং মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে দায়ের হওয়া যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে ৫ মামলায় ১৬ দিনের রিমান্ড মঞ্জুর হলেও গ্রেফতারকৃত শীর্ষ ৩ জামায়াত নেতাকে বুধবার রিমান্ডে নেয়া হয়নি। কোন মামলায় প্রথম জিজ্ঞাসাবাদ করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারায় রাত পৌনে ৮টার দিকে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এর আগে বুধবার বিকালে জামায়াতে ইসলামীর ওই তিন শীর্ষ নেতাকে কঠোর পুলিশি প্রহরায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। জামায়াতের শীর্ষ ৩ নেতাকে হাজির করার খবরে বুধবার সকাল থেকেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।
 জামায়াত সমর্থিত আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সকাল থেকেই আদালত অঙ্গনে ভিড় করতে থাকে। এরই এক পর্যায়ে আদালত অঙ্গনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ জামায়াতের নেতাকর্মীদের আদালতের বাইরে জনসন রোডে পাঠিয়ে দেয়। এরপরও তারা বিভিন্নভাবে পুলিশকে কাজে বাধা দেয়ার চেষ্টা করলে ২০ জনকে গ্রেফতার করা হয়। সংবাদকর্মীরা দিনভর আদালত অঙ্গনে অপেক্ষা করতে থাকেন। কোর্ট রিপোর্টার জানান, বিকাল সোয়া ৪টায় নিজামী, মুজাহিদ ও সাঈদীকে কড়া পুলিশি প্রহরায় প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। এর পরই তাদের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতে নেয়া হয়। সেখানে পল্টন থানায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে ফেব্রুয়ারি এবং জুন মাসে দায়ের হওয়া পৃথক তিন মামলায় নিজামী-মুজাহিদ-সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডের আবেদন করেন পল্টন থানার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতে এসময় জামায়াতের আইনজীবীরা ছাড়াও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া অভিযুক্তদের রিমান্ড বাতিল করে জামিন চান। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন মশিউল আলম, আবদুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, আক্তারুজ্জামান সোহেল প্রমুখ আইনজীবী। তারা আদালতকে বলেন, অভিযুক্তরা এসব মামলার ঘটনার সঙ্গে জড়িত নন। এজাহারে তাদের নামও নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাদের একটি জামিনযোগ্য মামলায় গ্রেফতার করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে এবং রিমান্ড চাওয়া হচ্ছে। আদালতে এসময় রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর মোঃ আবদুল্লাহ আবু, জেলা পাবলিক প্রসিকিউটর খন্দকার আঃ মান্নান, মোখলেসুর রহমান বাদল, আবদুর রহমান হাওলাদার প্রমুখ আইনজীবী অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সপক্ষে বক্তব্য রাখেন। তারা বলেন, অভিযুক্তদের নির্দেশে রাষ্ট্রপতির যাতায়াতের পথে কর্তব্যরত পুলিশের কাজেও কর্মীরা বাধা সৃষ্টি করেছে। এসময় শুনানি শেষে হাকিম মোহাম্মদ আলী হোসাইন প্রত্যেকটি মামলায় নিজামী-মুজাহিদ-সাঈদীকে তিন দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে একটি মামলায় রিমান্ডের পর আরেকটি মামলার রিমান্ড কার্যকর হবে বলে হাকিম তার আদেশে উল্লেখ করেন।

এরপর একই আদালতে উত্তরা থানায় গত মার্চ মাসে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রদ্রোহ মামলার বাদী উত্তরা থানার এসআই সেলিম হোসেন রিমান্ড আবেদনে আদালতকে জানান, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী চলতি বছরের ১২ ফেব্রুয়ারি উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে ৪৫ নম্বর বাসায় বসে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দেশে বিশৃংখলা সৃষ্টি এবং নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র করেন। তাদের কর্মীদের তারা এ ব্যাপারে পরামর্শ ও নির্দেশনা দেন। পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। রিমান্ড আবেদনে জানানো হয়, এর আগে গ্রেফতারকৃত আসামিরা চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রাজশাহী সফরকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করেন। ওই বৈঠকে আধিপত্য বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর সময় সর্ব্তাক সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়। এর এক দিন পরই ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনা ঘটে। তাদের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এসএম হলে শিবির ক্যাডাররা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়। এসময় তারা ছাত্রলীগ কর্মী ফারুককে নৃশংসভাবে হত্যা করে লাশ ম্যানহোলে ফেলে দেয়। চাঞ্চল্যকর ওই মামলায় ইতিমধ্যেই গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আবেদনে বলা হয়, উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৪৫ নম্বর বাসায় অভিযুক্তদের নির্দেশে অন্য আসামিরা রাষ্ট্রবিরোধী বৈঠকে বসে ষড়যন্ত্র করে। তাই ওই বৈঠকের কারণ ও সহযোগীদের বিষয়ে জানার জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। হাকিম ইসমাইল হোসেন উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর একই এজলাসে বসেন হাকিম এসকে তোফায়েল হাসান। সেখানে প্রথম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনায় তরিকত ফেডারেশন সভাপতি রেজাউল ইসলাম চাঁদপুরীর মামলায় আইনজীবীরা অভিযুক্তদের জন্য জামিন চান। তারা বলেন, মামলার ধারাগুলো যেহেতু জামিনযোগ্য তাই অভিযুক্তরা জামিন পেতে হকদার। হাকিম আবেদন মঞ্জুর করে তাদের ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন। একই হাকিমের কাছে গত রোববার হরতালের আগের রাতে রমনা এলাকায় গাড়ি ভাংচুর ও পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদালতে শুনানির সময় বারবার রাষ্ট্রপক্ষ ও অভিযুক্তদের আইনজীবীরা বিবাদে জড়িয়ে পড়েন এবং হট্টগোলের সৃষ্টি হয়।

লোহার খাঁচায় নিজামী-মুজাহিদ-সাঈদী : নিজামী-মুজাহিদ-সাঈদীকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের এজলাসের পাশে লোহার খাঁচায় এনে রাখা হয়। আদালতে শুনানির প্রায় দেড়ঘন্টা তারা সেখানে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের বক্তব্য শোনেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শুনানি শেষে তাদের কোর্ট হাজতখানায় নিয়ে রাখা হয়। কোন মামলার রিমান্ডে প্রথম জিজ্ঞাসাবাদ করা হবে সে সিদ্ধান্ত নিতে না পারায় রাত পৌনে ৮টার দিকে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

তথ্যসূত্র: যুগান্তর, ১ জুলাই ২০১০

পাবনায় বুলবুল কলেজের অধ্যক্ষকে পিটিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা

Jugantor_logo
পাবনা প্রতিনিধি
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে তিনটি বিভাগে ৪০টি আসন বাকি থাকতেই মঙ্গলবার ছাত্রলীগ নেতাকর্মীদের চাপের মুখে ভর্তি কার্যকম বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনায় বেলা আড়াইটার দিকে কলেজ থেকে বাসায় ফেরার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অধ্যক্ষকে পিটিয়েছে। এর আগে সকালে ছাত্রলীগ নেতারা অধ্যক্ষের কক্ষে ঢুকে অপেক্ষমাণ তালিকার বাইরে তাদের পছন্দের ছাত্রছাত্রী ভর্তির জন্য চাপ প্রয়োগ করে। এতে অধ্যক্ষ অস্বীকৃতি জানালে ছাত্রলীগ ক্যাডাররা অধ্যক্ষের ওপর চড়াও হয় এবং গালাগাল করে। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার ছিল ভর্তির শেষ দিন। বিস্তারিত »

নাটোরে সাড়ে ৩ কোটি টাকার দরপত্র নিয়ে যুবলীগের দু’পক্ষে সংঘর্ষ : আহত ৫

Jugantor_logo
নাটোর প্রতিনিধি
নাটোর স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি বিভাগের সাড়ে ৩ কোটি টাকার কাজের দরপত্র দাখিল করা নিয়ে যুবলীগ সমর্থিত ঠিকাদারদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১টায় নাটোর সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের বাইরে সংঘটিত এ সংঘর্ষে এসিডবোমা ও রামদার আঘাতে পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ ১০ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, সদর উপজেলার সড়ক নির্মাণের সাড়ে ৩ কোটি টাকার কাজের দরপত্র দাখিলের মঙ্গলবার ছিল শেষ দিন। ১২ গ্রুপের এ কাজ নিজেদের দখলে নিতে সকাল থেকে যুবলীগের দু’পক্ষ এলজিইডি অফিসের বাইরে শিশুপার্ক, উপজেলা মোড় ও ভবানীগঞ্জ মোড়ে অবস্থান নেয়। তারা একে অপরকে দরপত্র দাখিল করতে না দেয়ার ঘোষণা দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিপুলসংখ্যকর্ যাব ও পুলিশ সদস্য এলজিইডি অফিসের সামনের রাস্তায় অবস্থান নেয়। উভয়পক্ষের কর্মীরা দল বেঁধে দরপত্র দাখিল করতে এলে পুলিশ তাদের আটকে দেয়। বিস্তারিত »

রামেক ছাত্রলীগ নেতাকে অপহরণ : সভাপতিসহ ৬ নেতা আটক

Jugantor_logo
রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল কাউন্সিলের বিতর্কিত গ্রুপের সভাপতি রেজাউল করিম রকিকে অপহরণের পর নেশাজাতীয় ইনজেকশন পুশ করা হয়েছে। এক রিকশাচালক অচেতন অবস্থায় তাকে সোমবার রাত ৯টার দিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। লোহার রড ও হাতুড়ি দিয়ে বেদম মারধরের পর তার শরীরে প্যাথেডিন পুশ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। তার অবস্থা আশংকাজনক। বিস্তারিত »

ঢাবিতে ছাত্রদলকে পেটাল ছাত্রলীগ

22-06-102.jpg
Jugantor_logo
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্রলীগ। সোমবার দুপুরে অতর্কিত ওই হামলায় সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আবদুল মতিন ও যুগ্ম আহবায়ক ওবায়দুল হক নাসির এবং মনিরুজ্জামান রেজিনসহ ২৭ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। মতিনের বাম চোখে মার্তাক আঘাত লেগেছে ও মাথা ফেটে গেছে। নাসিরেরও মাথা ফেটেছে। ভেঙেছে দু’পা। রেজিনের দু’পা থেঁতলে দেয়া হয়েছে। জখম হয়েছে পিঠসহ শরীরের বিভিন্ন স্থান। এছাড়া আরও ৭ জনের মাথা ফেটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের রাজধানীর বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হয়। হামলার সময় মধুর ক্যান্টিনের অদূরেই পুলিশ অবস্থান করলেও তারা ছিল নির্বিকার। এ ঘটনার জন্য ছাত্রদল ভিসি এবং প্রক্টরের নিষ্ক্রিয় ভূমিকাকেও দায়ী করেছে। বিস্তারিত »

শাহজাহান সাঈদীসহ ৪ জনের নামে জাকাতের সোয়া কোটি টাকা আত্মসাৎ মামলা

Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
সাবেক চারদলীয় জোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান, জামায়াতে ইসলামীর সাবেক এমপি ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সাবেক সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চারজনের বিরুদ্ধে জাকাতের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আ্তসাতের অভিযোগে দুর্নীতির মামলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে সোমবার শেরেবাংলা নগর থানায় এ মামলা (মামলা নং-৩০) দায়ের করেন ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচলক আয়ুব আলী চৌধুরী। গতকাল শেরেবাংলা নগর ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এ তথ্য প্রকাশ করেন। অভিযুক্ত অন্য দু’জন হলেন মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট মানিকগঞ্জের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মাওলানা, ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের সাবেক পরিচালক মুহাম্মদ লুতফুল হক। সংবাদ সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্যরা জাকাতের অর্থ আ্তসাৎকে কোরআন ও সুন্নাহ এবং শরিয়াহবিরোধী বলে মন্তব্য করেছেন। বিস্তারিত »

শেখ হাসিনার ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা হাইকোর্টে বাতিল

Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে দায়ের করা ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার সব কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। মামলাটি বাতিল চেয়ে তার দায়ের করা আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবুবকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয়ের সব প্রক্রিয়া খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে শুরু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এ জাহাজ ক্রয়ের অনুমোদন দিয়েছেন বর্তমান আবেদনকারী শেখ হাসিনা। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। ফ্রিগেট যুদ্ধজাহাজ ক্রয়ের অনুমোদন দিয়ে তিনি সরকারের রুলস অব বিজনেস ভঙ্গ করেননি। তাছাড়া আমরা পুরো বিষয় সম্পর্কে অবগত না হলেও মামলার এফআইআর ও চার্জশিট পড়ে যা বোঝা যায়, তাতে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কোন অর্থ আ্তসাৎ করেননি। তিনি নিজের লাভের জন্য বা অন্যকে লাভবান করিয়ে দেয়ার জন্য ফ্রিগেট ক্রয়ের অনুমোদন দিয়েছেন, এমন কোন উদ্দেশ্যও খুঁজে পাওয়া যায়নি। তিনি এ ক্রয়ের অনুমোদনের মাধ্যমে কোন অসৎ কর্ম সম্পাদন করেননি। বিস্তারিত »

জবি ও চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

11-05-10.jpg
Jugantor_logo
যুগান্তর ডেস্ক
রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের কমার্স কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। সোমবারের এ সংঘর্ষে ২৮ জন আহত হয়েছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই সাধারণ শিক্ষার্থীসহ ২৫ জন আহত হয়েছে। লাঞ্ছিত হয়েছেন এক শিক্ষিকা। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একটি কক্ষ ভাংচুরের ঘটনাও ঘটেছে। দুই শিক্ষার্থীকে আটক করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ছাড়িয়ে এনেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি বাণিজ্য ও আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩ জন আহত হয়। বিস্তারিত »

দুর্নীতি মামলায় সস্ত্রীক কারাগারে শেখ হেলাল : হাসপাতালে স্থানান্তর

10-05-101.jpg
Jugantor_logo
যুগান্তর রিপোর্ট
দুর্নীতির দায়ে বিশেষ আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এবং তার স্ত্রী রূপা চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার আদালতে আ্তসমর্পণের পর কারাগার থেকে চিকিৎসার জন্য তাদের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, চিকিৎসার জন্য রাত সোয়া ৮টার দিকে তাদের গুলশানের সিকদার মেডিকেল কলেজে পাঠানো হয়। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানিয়েছেন, শেখ হেলাল ও তার স্ত্রী দুপুরে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের একটি মামলায় বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হোসেনের আদালতে আ্তসমর্পণ করেন। এরপর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিস্তারিত »

দলীয় লোক কাজ না পাওয়ায় দরপত্র বাতিল

Jugantor_logo
বিশেষ সংবাদদাতা
শুরুতেই হোঁচট খেল সচিবালয়ের সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ। দলীয় তদবিরের লোক কাজ না পাওয়ায় রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেম স্থাপন সংক্রান্ত দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দরপত্র মূল্যায়ন কমিটি। সিদ্ধান্ত কার্যকর হলে এ খাতে বরাদ্দকৃত ৩ কোটি টাকাও ফেরত যাবে। সূত্র জানিয়েছে, মূল্যায়ন কমিটি সবদিক বিচার-বিশ্লেষণ করে ২৮ এপ্রিল যোগ্য দরদাতা নির্বাচন করে। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও নিরাপত্তা ব্যবস্থার গুণগতমান বিবেচনায় নিয়ে কমিটি সবচেয়ে যোগ্যতাসম্পন্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজের জন্য মনোনীত করে। বিস্তারিত »

পরবর্তী পৃষ্ঠা »