মামুনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালতে গৃহীত
ব্রিটেনে অর্থপাচার সংক্রান- দুর্নীতির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।
বিস্তারিত »
ব্রিটেনে অর্থপাচার সংক্রান- দুর্নীতির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।
বিস্তারিত »
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, উন্নয়ন কর্মকাণ্ডের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে নির্বাচনী এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতারা।
গতকাল রোববার গাইবান্ধা প্রেস ক্লাবে ওই দুই উপজেলার আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা এক সংবাদ সম্মেলনে ফজলে রাব্বীর নানা অনিয়ম-দুর্নীতি তুলে ধরেন।
বিস্তারিত »
‘আমার অনেক দুষ্টু আত্মীয় আছে।’ পাবনার বেড়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাতিজার নেতৃত্বে কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের ওপর হামলার পর প্রতিমন্ত্রী এমন স্বীকারোক্তি করেছেন। পাবনা-১ নির্বাচনী এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের জের ধরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই হামলার ঘটনায় ফুঁসে উঠেছেন স্থানীয় সাংবাদিকরা।
আদালত অবমাননার দায়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিটি কর্পোরেশনের তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর মামলার কার্যক্রম স্থগিত করেছে লেবার এপিলিয়েট ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ আবদুল আজিজ। রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, সিটি কর্পোরেশনের পক্ষে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২ সপ্তাহের জন্য মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন। এ ঘটনা নিয়ে কাল সকালে সংবাদ সম্মেলন করবে সিটি কর্পোরেশন। রাসিকের পক্ষ থেকে এ সম্পর্কিত একটি কোর্ট অডার্রের কপি সোমবার বিভিন্ন গণমাধ্যমে ই-মেইল করে পাঠানো হয়।
বিস্তারিত »
চট্টগ্রামের বোয়ালখালীতে আড়াই কোটি টাকার টেন্ডার ভাগাভাগি করে নিয়েছে সরকারি দলের ঠিকাদাররা। ৭টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য আহ্বান করা টেন্ডার বাক্সে অন্য ঠিকাদারদের দরপত্র ফেলতে বাধা দিয়ে সরকারদলীয় ক্যাডার নিয়ে কয়েকজন ঠিকাদার ওই টেন্ডার ভাগাভাগি করে নেয়। এ ব্যাপারে শাসকদলীয় কয়েকজন ক্যাডার ও ঠিকাদার এবং উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে স’ানীয় প্রশাসনের কাছে সাধারণ ঠিকাদাররা লিখিত অভিযোগ প্রদান করায় শফিউল আলম আজম নামে এক ঠিকাদারকে সরকারদলীয় ক্যাডাররা মারধর করে আহত করেছে বলে লিখিত অভিযোগ জানিয়েছে প্রশাসনকে।
বিস্তারিত »
একজন অবসর গ্রহণকারী কর্মচারীর প্রাপ্য আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলের টাকা পরিশোধে গড়িমসি ও সর্বশেষ আদালতের রায় কার্যকর না করায় আদালত অবমাননার অভিযোগে দায়েরকৃত অপর একটি মামলায় সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাসিকের অপর তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
বিস্তারিত »

কাস্টমসের প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে গঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত টিম রোববার থেকে আনুষ্ঠানিক তদন্ত কাজ শুরু করেছে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের পরিচালক স্কোয়াড্রন লিডার মোঃ তাহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত চার সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত টিম রোববার ঢাকা কাস্টমস হাউসসহ কাস্টমস বিভাগের অপর তিনটি দফতরে পরিদর্শনে যান। তারা ওই দফতরের কমিশনারসহ পদস্থ কর্মকর্র্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ওই সব প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে তথ্যউপাত্তসহ দুর্নীতির ঘটনা কীভাবে ঘটে তা জানতে চান। দুদকের তদন্ত টিমের সদস্যরা হলেন উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ, উপপরিচালক মলয় কুমার সাহা ও উপসহকারী পরিচালক হাফিজুর রহমান।
বিস্তারিত »
মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরুর দুই বছরেরও বেশি সময় পরে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছেন। আগামী ৫ জুন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও রেলওয়ের মহাপরিচালক আবু তাহের সাংবাদিকদের বলেছেন, এ ঘটনা মন্ত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল না। তবে ঘটনাটি ছিল অস্বাভাবিক।
অবশ্য রেলমন্ত্রী থাকা অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, অর্থ কেলেঙ্কারির ঘটনাটি সংঘবদ্ধ গোষ্ঠীর ষড়যন্ত্র হতে পারে। রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সুরঞ্জিত জড়িত কি না, কমিটির কর্মপরিধি অনুযায়ী তা তদন্তের কোনো সুযোগই ছিল না। তদন্ত কমিটিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা দিয়ে কোনোভাবে রেলমন্ত্রীর সংশ্লিষ্টতা বের করতে পারার কথা নয়। বিস্তারিত »
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির ওপর ভিত্তি করে সরকারদলীয় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না নির্বাচন কমিশন। তিনি ও তাঁর প্রতিষ্ঠান সরকারের সঙ্গে ব্যবসা করছে—এ অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নিতে বলেছিল দুদুক।
গতকাল রোববার কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিশন মনে করছে, এ বিষয়ে তাদের কিছু করণীয় নেই।
বিস্তারিত »